দুবাই ক্যাপিটালস ফের দলে ভেড়ালো মুস্তাফিজকে
Ad Banner

দুবাই ক্যাপিটালস ফের দলে ভেড়ালো মুস্তাফিজকে

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার এই মুহূর্তে
মুস্তাফিজুর রহমান, Mustafizur Rahman, দুবাই ক্যাপিটালস, Dubai Capitals, IL T20 2025, আইএল টি২০ ২০২৫, সাকিব আল হাসান, Shakib Al Hasan, তাসকিন আহমেদ, Taskin Ahmed, MI Emirates, এমআই এমিরেটস, Sharjah Warriors, শারজাহ ওয়ারিয়র্স, Desert Vipers, ডেজার্ট ভাইপারস, Abu Dhabi Knight Riders, আবুধাবি নাইট রাইডার্স, Gulf Giants, গালফ জায়ান্টস, Bangladesh cricket, বাংলাদেশ ক্রিকেট, T20 league, টি২০ লিগ, ILT20 Auction, আইএলটি২০ নিলাম, BPL 2025, বিপিএল ২০২৫, কাটার মাস্টার মুস্তাফিজ, Cutter Master Mustafiz
আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত
                       

আইএল টি-টোয়েন্টি ২০২৫ চতুর্থ আসরে বাংলাদেশী  কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমানকে ফের দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। গত আসরে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে তাকে দলে নিয়েছিল। পরে মুস্তাফিজের সাথে চুক্তি বাতিল করেছিল দুবাই ক্যাপিটালস এবং তার বদলি হিসেবে দলে নিয়েছিল হায়দার আলীকে। এই আসরে ফের দুবাই ক্যাপিটালস নতুন চুক্তি করেছে কাটার মাস্টারের সাথে।

এবারের আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরকে সামনে রেখে আবারও বদলি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের জায়গায় কাটার মাস্টারকে স্কোয়াডে টানার বিষয়টি শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টি, চলবে ২ জানুয়ারি পর্যন্ত। একই সময়ে ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে মাঠে নামবে বিপিএল—যার কারণে মুস্তাফিজ ও তাসকিন দুজনকেই কিছুটা আগেভাগে দেশে ফিরতে হতে পারে।


আরও পড়ুনঃ


এই আসরে তিন বাংলাদেশি ক্রিকেটার খেলবেন। নিলাম থেকেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এমআই এমিরেটস, আর তাসকিনকে দলে পেয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল তাসকিনের—৮০ হাজার মার্কিন ডলার, এবং ঠিক এই মূল্যেই তাকে দলে ভিড়িয়েছে শারজাহ। অন্যদিকে সাকিবের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ডলার, যা দিয়েই তাকে স্কোয়াডে ভেড়ায় এমআই এমিরেটস।

ম্যাচসূচি অনুযায়ী, ২ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচেই ডেজার্ট ভাইপারসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস। পরদিন ৩ ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে তাসকিনের শারজাহ ওয়ারিয়র্স। এরপর ৪ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে লড়বে সাকিবের দল এমআই এমিরেটস।

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে