
কেউ নেই বাড়তি সুবিধায়,এমিরেটসের ৯০ মিনিটই বলে দেবে কে যাচ্ছে বুদাপেস্ট পুস্কাস এরেনার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। গত লেগেও আলাদা করা যায়নি আতলেতিকো ও আর্সেনালকে। সেই ম্যাচ দেখেছিল মাদ্রিদে ১-১ গোলের ড্র।
গতরাতে ম্যানসিটি ৩-৩ গোলে এভারটনের সাথে ড্র করায় লিগ কাপ নিয়ে কিছুটা স্বস্তিতে থাকলেও, আর্তেতার এই ম্যাচটি নিয়ে থাকবে বাড়তি চাপ। এই দুইদলের যেকেউ শিরোপা জিতলেই হবে তাদের ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তাই কেউই চাইবেনা যে এতটা কাছ থেকে হাল ছেড়ে দিতে। দুইদলই হারাম বল খেলে,তাই ম্যাচ গড়াতে পারে এক্সট্রা সময়ে।
আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদের আগের ৪-০ ফলাফলের পুনরাবৃত্তি এবার হওয়ার সম্ভাবনা কম। মৌসুমের শেষভাগে কিছুটা ছন্দ হারালেও ফুলহামের বিপক্ষে ৩-০ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে গানাররা।
এমিরেটসে চ্যাম্পিয়ন্স লিগে এবার দারুণ ফর্মে আছে আর্সেনাল—এখন পর্যন্ত এক ম্যাচ ছাড়া সবগুলোতেই জয়। স্প্যানিশ দলের বিপক্ষেও তাদের রেকর্ড শক্তিশালী, শেষ আট ম্যাচে জিতেছে সাতটিতে।
অন্যদিকে অ্যাটলেটিকোর অ্যাওয়ে রেকর্ড খুব একটা ভালো নয়। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডে একাধিক ম্যাচে হেরেছে তারা, আর প্রিমিয়ার লিগ দলের বিপক্ষেও ভুগেছে ধারাবাহিকভাবে।
সম্ভাব্য ফল: আর্সেনাল ২-১ অ্যাটলেটিকো মাদ্রিদ

fotmob
মাইকেল আর্তেতা আশা করেছিলেন কাই হাভার্টজ ফিরতে পারেন, তবে ফুলহামের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভিক্টর গিয়োকেরেসই সম্ভবত একাদশে থাকছেন। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন সুইডিশ এই ফরোয়ার্ড।
মিডফিল্ডের গভীর পজিশনে আবারও খেলবেন ডেকলান রাইস। তার সঙ্গে মাঝমাঠে দেখা যেতে পারে মার্টিন জুবিমেন্দিকে, আর অনুপস্থিতির পর ফিরতে পারেন মার্টিন ওডেগার্ড। বাঁ দিকের আক্রমণে সুযোগ পেতে পারেন এবারেচি এজে।
Read More: প্লে-অফ শেষে চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল,দেখে নিন ১২ গ্রুপ
চোটের কারণে এখনও বাইরে মিকেল মেরিনো, আর জুরিয়েন টিম্বারের খেলাও অনিশ্চিত।
ডান-ব্যাকে বেন হোয়াইট নাকি ক্রিস্তিয়ান মস্কেরা, এবং বাঁ-ব্যাকে রিকার্দো কালাফিওরি নাকি পিয়েরো হিনকাপিয়ে—এই দুই জায়গা নিয়ে আর্তেতার সিদ্ধান্ত এখনো বাকি।
আর্সেনালের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):
রায়া; মস্কেরা, সালিবা, গ্যাব্রিয়েল, হিনকাপিয়ে; জুবিমেন্দি, রাইস; সাকা, ওডেগার্ড, এজে; গিয়োকেরেস

fotmob
লা লিগার সর্বশেষ ম্যাচে বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন দিয়েগো সিমিওনে, আর মঙ্গলবারের ম্যাচের জন্য ইতোমধ্যে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
স্বস্তির খবর হলো, প্রথম লেগে গোল করা হুলিয়ান আলভারেজ দলে আছেন। গোড়ালির চোটের শঙ্কা থাকলেও তিনি শুরু থেকেই খেলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
জিউলিয়ানো সিমিওনে ও আলেকজান্ডার সোরলোথও চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন। অভিজ্ঞ ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজও ফিরতে পারেন ম্যাচডে স্কোয়াডে।
তবে লুকাস বারিওস উরুর চোটে ছিটকে গেছেন, যা তার মৌসুম শেষ করে দিতে পারে। নিকো গনসালেসও থাকছেন না।
অ্যাটলেটিকোর সম্ভাব্য একাদশ (৪-৪-২):
ওব্লাক; লরেন্তে, পুবিল, হানকো, রুগেরি; সিমিওনে, কারদোসো, কোকে, লুকম্যান; গ্রিজম্যান, আলভারেজ
বাংলাদেশি কোন চ্যানেল এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবেনা। তাই অনলাইনে সারচ করুন- Atletico Madrid vs Arsenal live,Champions League semi final Live। অথবা বিভিন্ন অনলাইন অ্যাপ দিয়েও ম্যাচটি উপভোগ করতে পারবেন।