
ইতিহাসে প্রথমবারের মত ৪৮ দল নিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরাসরি ৪২ দল এর আগে যায়গা করে নিলেও,বাকি ৬টি দলের অপেক্ষা ছিল মূল পর্বে যায়গা করে নিতে। বুধবার সর্বশেষ দল হিসেবে ইরাক ৪৮তম স্থান অর্জন করলে,বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়।
মঙ্গলবার রাতে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ থেকে যায়গা করে নেয় সুইডেন,চেক প্রজাতন্ত্র,তুরস্ক এবং ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে বসনিয়া ও হার্জেগোভিনা।
আরও পড়ুনঃ ব্রাজিল নয়, বিশ্বকাপে চার দলকে এগিয়ে রাখলেন ভিনি
বুধবার ভোরে অন্ত:মহাদেশীয় থেকে ১-০ গোলে জ্যামাইকাকে হারিয়ে ৪৭তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে (ডিআর কঙ্গো)। আর বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টায় বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে সবশেষ ইরাক বিশ্বকাপে যায়গা করে নেয়।
এক নজরে বিশ্বকাপের ৪৮ দল ও ১২ গ্রুপ
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার,বসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া,সুইডেন
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম-এ, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে মেক্সিকোর সঙ্গে সহ-আয়োজক হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র এবং কানাডা।
১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়াম-এ ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে টুর্নামেন্টের।
ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে।