৪১১ রানের জমজমাট ম্যাচে ৩ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ
Ad Banner

৪১১ রানের জমজমাট ম্যাচে ৩ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ

  • প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার এই মুহূর্তে
নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, মার্ক চাপম্যান, ইশ সোধি, মিচেল স্যান্টনার, Rovman Powell, Kyle Jamieson, New Zealand vs West Indies 2025, NZ vs WI highlights, cricket news
নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
                       

নিউজিল্যান্ডের ২০০+ রানের পাহাড় টপকাতে হত ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে এগিয়ে যেতে। কিন্তু শেষ ওভারে ১৬ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে নিউজিল্যান্ড ম্যাচটি জিতে নেয়।

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, মার্ক চাপম্যান, ইশ সোধি, মিচেল স্যান্টনার, Rovman Powell, Kyle Jamieson, New Zealand vs West Indies 2025, NZ vs WI highlights, cricket news

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ


আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে, প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০৭ রান স্কোরবোর্ডে যোগ করে। তার জবাবে ওয়েস্ট ইন্ডিজ খুব কাছাকাছি গিয়েও ২০৪ রান তুলতে পারে। যার ফলে মাত্র ৩ রানে ম্যাচটি হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আর ও পড়ুনঃ লিটন ফেরার সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নাটকীয়তার ঘাটতি ছিল না একটুও। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৬ রান। কাইল জেমিসনের প্রথম বলেই আসে বাউন্ডারি, দ্বিতীয়টি ডট হলেও তৃতীয় বলেই তিনি নো বল দিয়ে আরও এক চার হজম করেন। ফলে সমীকরণ নেমে আসে ৪ বলে ৭ রানে। কিন্তু ফ্রি হিটে মাত্র এক রান নেওয়ার পর ১৬ বলে ৪৫ রান করা রভম্যান পাওয়েল ক্যাচ তুলে দিলে ম্যাচের মোড় ঘুরে যায় পুরোপুরি।

পঞ্চম বলে আকিল হোসেন এক রান নিয়ে স্ট্রাইক দেন ম্যাথিউ ফোর্দেকে, যিনি তখন ১২ বলে ২৮ রানে অপরাজিত। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান—বাউন্ডারি ছাড়া কোনো উপায় ছিল না। তবে সেই চেষ্টায় ব্যর্থ হন ফোর্দে; শেষ বলে কেবল এক রান নিতে পারায় হতাশায় ভোগে ওয়েস্ট ইন্ডিজ, আর জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড।

এর আগে ব্যাট হাতে আগুন ঝরান মার্ক চাপম্যান। ২৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংসে তিনি হাঁকান ৭টি ছক্কা ও ৬টি চার, দলকে পৌঁছে দেন ২০৮ রানের চূড়ান্ত স্কোরে। পরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান স্পিন জুটি ইশ সোধি ও মিচেল স্যান্টনার—দুজনেই তুলে নেন ৩টি করে উইকেট।

, , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে