বার্সার রাজকীয় প্রত্যাবর্তন! ক্যাম্প ন্যুতে চার গোলের উৎসব
Ad Banner

বার্সার রাজকীয় প্রত্যাবর্তন! ক্যাম্প ন্যুতে চার গোলের উৎসব

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার এই মুহূর্তে
Barcelona, Barca, Camp Nou, La Liga, Athletic Bilbao, Ferran Torres, Lamine Yamal, Robert Lewandowski, Fermin Lopez, Spain Football, Football News, European Football, Barcelona Goals, Barca Highlights, লা লিগা, বার্সেলোনা, অ্যাথলেটিক বিলবাও, ক্যাম্প ন্যু, ফেরান তোরেস, লেভানডফস্কি, ইয়ামাল, ফুটবল সংবাদ, স্পেন ফুটবল
                       

৯০৯ দিন পর প্রিয় ক্যাম্প ন্যূতে ফিরেই যেন গোল ঝড় তোলে বার্সেলোনা। দীর্ঘদিনের অপেক্ষা শেষে নিজস্ব আঙিনায় পা রাখতেই কাতালান ক্লাবটি উদযাপন করল রাজকীয় জয়। লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪–০ গোলে বিধ্বস্ত করে ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন জানান হান্সি ফ্লিকের দল। ফেরান তোরেসের জোড়া গোলের পাশাপাশি তালিকায় নাম তুলেছেন লেভানডফস্কি ও ফারমিন লোপেজ।

লা লিগায় রবিবার রাতে ক্যাম্প ন্যূতে অ্যাথলেটিক বিলবাওকে একেবারে চাপা দিয়ে খেলে বড় জয় পেয়েছে বার্সেলোনা। তীব্র অ্যাটাকিং ফুটবল, ধারাবাহিক পাসিং এবং দুর্দান্ত ফিনিশিং—সব মিলিয়ে ঘরের মাঠে ঢেউ তুলেছে কাতালানরা।

 

১৩ ম্যাচে ১০ জয়, এক ড্র ও দুই হারে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সা। তবে রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলায় তাদের টপে থাকা সাময়িকই হতে পারে। একই পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে আছে মাদ্রিদিস্তারা।

ম্যাচের মাত্র ৪ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের বাম দিক থেকে দারুণ ফিনিশিংয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি। মাঠে ফিরে উদ্যমী বার্সাকে শুরুতেই লিড এনে দেন তিনি।


আরও পড়ুনঃ

এই বায়ার্নকে থামাবে কে? দুই গোল খেয়ে পিছিয়ে ছয় গোল শোধ!

অনূর্ধ্ব-১৭ বিশ্ব‌কাপ ২০২৫: ব্রাজিলসহ যারা গেল সেমি-ফাইনালে?

এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ


প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। কিন্তু গোলের চেয়ে বেশি আলো কেড়ে নেয় লামিনে ইয়ামালের দুর্দান্ত অ্যাসিস্ট। ১৮ বছরের তরুণ উইঙ্গারের নিচু পাসটি ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলকিপারের পায়ের নিচ দিয়ে চলে যায়—আর সেখানেই সঠিক জায়গায় দাঁড়িয়ে ছিলেন ফেরান তোরেস। সহজ ফিনিশিংয়ে স্কোরলাইন ২–০।

বিরতি থেকে ফিরে আসতেই ম্যাচের ছন্দ পুরোপুরি নিজের করে নেয় বার্সেলোনা। ৪৮ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ৩–০ করেন ফারমিন লোপেজ। কয়েক মিনিট পর ফারমিনকে বাজেভাবে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন অ্যাথলেটিকের ওহিয়ান সানসেট। ভিএআর পর্যালোচনায় তা লাল কার্ডে পরিণত করেন রেফারি। দশজন নিয়ে খেলে আরও বিপর্যয়ের মুখে পড়ে বিলবাও।

 

শেষদিকে আবারও জ্বলে ওঠেন ফেরান তোরেস। ইয়ামালের আরেকটি নিখুঁত অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করে স্কোরলাইন করেন ৪–০। এক ম্যাচে দুই গোল + দুই অ্যাসিস্ট—তরুণ ইয়ামাল যেন ছিলেন দলের ছন্দের কেন্দ্রবিন্দু।

দুর্দান্ত জয়ের পর বার্সেলোনার সামনে অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ।
আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে লন্ডনে চেলসির মাঠে নামবে ফ্লিকের দল।
ক্যাম্প ন্যুর ঘরের মাঠের ফর্ম তারা ইউরোপের মঞ্চেও ধরে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে