এই বায়ার্নকে থামাবে কে? দুই গোল খেয়ে পিছিয়ে ছয় গোল শোধ!
Ad Banner

এই বায়ার্নকে থামাবে কে? দুই গোল খেয়ে পিছিয়ে ছয় গোল শোধ!

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার এই মুহূর্তে
বায়ার্ন মিউনিখ, ফ্রেইবুর্গ, বুন্দেসলিগা, ফুটবল নিউজ, ইউরোপিয়ান ফুটবল, হ্যারি কেন, ওলিসে, উপামেকানো, Bayern Munich, Freiburg, Bundesliga, Football, European Football, Harry Kane, Oliseh, Upa, Match Report, Comeback Win, Football Highlights, Sports News
                       

ঘরের মাঠে শুরুতে পিছিয়ে থাকা ম্যাচে ফরাসি খেলোয়াড় মাইকেল ওলিসের একক কর্মক্ষমতায় বায়ার্ন মিউনিখ প্রত্যাবর্তন করে। এই জয়ের মধ্য দিয়ে বায়ার্ন মিউনিখ চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত সকল প্রতিযোগিতায়। কোম্পানির শিষ্যরা হার মানতে চায়না,শেষ মিনিট পর্যন্ত দাঁত কামড়ে লড়ে যায়। এই শুরুর কর্মক্ষমতা দল শেষ পর্যন্ত টেনে নিতে পারলে,মৌসুম শেষে একাধিক ট্রফি বায়ার্নের ঘরে আসতে পারে।

গতকাল শনিবার বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ আরিনাতে শুরুতে ২ গোলে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। কিন্তু শেষমেশ হাফডজন(৬) গোল দিয়ে ম্যাচ নিজেদের করে নেয় দিয়াজ,ওলিসরা।

ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ফ্রেইবুর্গের দখলে। ১২ মিনিটে ইউতো সুজুকি এবং ১৭ মিনিটে জোহান মানজাবমির দুটি দ্রুত গোলেই তারা ২–০ ব্যবধানে এগিয়ে যায়। তবে সেই এগিয়ে যাওয়া বেশিক্ষণ টেকেনি—এরপর থেকেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন মিউনিখ।

 

২২ মিনিটে কার্লের সঠিক সময়ে নেওয়া শটে ব্যবধান কমায় বায়ার্ন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওলিসে গোল করে দলকে ফিরিয়ে আনেন সমতায়। ২–২ অবস্থায়ই বিরতিতে যায় দুই দল।


আরও পড়ুনঃ

ফিফা র‍্যাঙ্কিং ২০২৫: নভেম্বরে বাংলাদেশ ও ব্রাজিল পেল সুখবর

এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ


দ্বিতীয়ার্ধে ফিরে আরও আগ্রাসী হয়ে ওঠে বায়ার্ন। ৫৫ মিনিটে উপামেকানোর গোল তাদের প্রথমবারের মতো এগিয়ে দেয়। পাঁচ মিনিট পরই উড়ন্ত ফর্মে থাকা হ্যারি কেন স্কোরলাইন বাড়িয়ে করেন ৪–২।

 

৭৮ মিনিটে জ্যাকসন ব্যবধান কমালেও ৮৪ মিনিটে ওলিসের দ্বিতীয় গোল বায়ার্নের দুর্দান্ত ‘কমব্যাক’কে নিশ্চিত করে। দুই গোলে পিছিয়ে থেকেও ছয় গোল করে বায়ার্ন শেষ পর্যন্ত তুলে নেয় এক দুর্বার জয়।

 

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করে ধরে ভিনসেন্ট কোম্পানির দল। লিগের ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে বায়ার্নের সংগ্রহ ৩১ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা লেভারকুজেনের সঙ্গে তাদের ব্যবধান এখন আট পয়েন্ট। অন্যদিকে, ১৩ পয়েন্ট নিয়ে ফ্রেইবুর্গ অবস্থান করছে দশ নম্বরে।

, , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে