বাংলাদেশ অনূর্ধ্ব‌‌ ১৭ দলের কাছে ২ হালি গোলে উড়ে গেল ব্রুনাই
Ad Banner

বাংলাদেশ অনূর্ধ্ব‌‌ ১৭ দলের কাছে ২ হালি গোলে উড়ে গেল ব্রুনাই

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার এই মুহূর্তে
Bangladesh U17, AFC U17 Asian Cup, AFC Qualifiers, Bangladesh Football, Brunei U17, Youth Football Asia, Golam Rabbani Choton, Rifat Kazi, Apu Rahman, Nazmul Huda Faisal, Manik, Arif, Bayejid Bostami, Mohamed Alif Rahman, China Football, Chongqing Sports Centre, Bangladesh Sports News, Bangladesh Football Win, Asian Cup Qualifiers, U17 Football, BD Sports, ব্রুনাই বাংলাদেশ ম্যাচ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ Bangladesh U17, AFC U17 Asian Cup, AFC Qualifiers, Bangladesh Football, Brunei U17, Youth Football Asia, Golam Rabbani Choton, Rifat Kazi, Apu Rahman, Nazmul Huda Faisal, Manik, Arif, Bayejid Bostami, Mohamed Alif Rahman, China Football, Chongqing Sports Centre, Bangladesh Sports News, Bangladesh Football Win, Asian Cup Qualifiers, U17 Football, BD Sports, ব্রুনাই বাংলাদেশ ম্যাচ, বাংলাদেশ অনূর্ধ্ব ১৭
                       

এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫–০ গোলে হারানোর পর চীনের চংকিংয়ে আরও বড় জয় তুলে নিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সোমবার ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে ব্রুনাইয়ের বিপক্ষে ৮–০ গোলের দুর্দান্ত জয় পায় লাল–সবুজের যুবারা। দুই অর্ধেই সমান চারটি করে গোল আসে। রিফাত কাজী ও অপু রহমান জোড়া গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন। এছাড়া একটি করে গোল করেন নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আরিফ ও বায়েজিত বোস্তামি।

bangladesh football team, u17 football team, bangladesh u17 football team

বাংলাদেশ অনূর্ধ্ব‌‌ ১৭ ফুটবল দল । বাফুফে


টানা দুটি ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ U-17 দল। এই দুই ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১৩ বার বল পাঠিয়েছে তারা। একই সঙ্গে দুই ম্যাচেই ক্লিন শিট রেখেছেন গোলরক্ষক মোহাম্মদ আলিফ রহমান।


আরও পড়ুনঃ

বার্সার রাজকীয় প্রত্যাবর্তন! ক্যাম্প ন্যুতে চার গোলের উৎসব

এই বায়ার্নকে থামাবে কে? দুই গোল খেয়ে পিছিয়ে ছয় গোল শোধ!


ম্যাচের ১৩ মিনিটে ফয়সালের থ্রু পাস ধরে অপু নিখুঁত শটে ব্যবধান খুলে দেন। ২৩ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন রিফাত। ৩৬ মিনিটে রিদুয়ানের পাস থেকে ফয়সাল ঠাণ্ডা মাথায় তৃতীয় গোলটি করেন। মিনিট না ঘুরতেই মানিকের দূরপাল্লার শটে ৪-০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও একই আগ্রাসনে খেলতে থাকে বাংলাদেশ। ৪৯ মিনিটে আবারও রিদুয়ানের ক্রিয়েটিভ পাস থেকে অপু তার দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে রিফাত জোড়া গোল পূর্ণ করেন। ৭৫ মিনিটে জটলার ভেতর থেকে আলিফ আরেকটি গোল যোগ করেন। আর ৭৯ মিনিটে বায়েজিত বোস্তামির ফিনিশিংয়ে ৮–০ তে বড় জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে