
অবশেষে এমবাপ্পে নাটক শেষ হলো। দীর্ঘ সাত বছরের নাটক গতকাল(সোমবার) শেষ হলো। সকল জল্পনা কল্পনাকে পিছনে ফেলে,কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি সেরে ফেলেছে। এরই সাথে এমবাপ্পের বাল্যকালের সপ্ন একদিন খেলবেন রিয়াল মাদ্রিদে,তার আইডলের(ক্রিস্টিয়ানো রোনালদো) ক্লাবে,সেই সপ্নও পূরণ হলো।

ফ্রান্স অধিনায়ক হলেন রিয়াল মাদ্রিদের নব নিযুক্ত নম্বর ৯ | ছবি: রয়টার্স
ফ্লরিন্তো পেরেজকে(রিয়াল মাদ্রিদ মালকিন) একজন খাটি ব্যবসায়ী বলা যায়। যেই কিলিয়ান এমবাপ্পেকে ১০০ মিলিয়ন এর বেশি ইউরোতে কিনতে রাজি ছিল পেরেজ। তাকেই কিনা একবারে ফ্রি এজেন্টে পেয়ে গেল।
কিলিয়ান এমবাপ্পের সাথে তার সাবেক ক্লাবের কিছু ঝামেলা চলছিল। তাছাড়া তার মাত্র ২৫ বছর বয়সে একটও বিশ্ব কাপ থাকলেও,নামের পাশে নেই চ্যাম্পিয়নস লিগ ট্রফি। সেই খড়া কাটানোর ভাল যায়গা রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের অর্ধেক চ্যাম্পিয়নস লিগ(১৫ বার) ট্রফি নেই অন্য দলগুলোর।
ডিলের বিস্তারিত –
১. ৫ বছরের চুক্তি
২. বেতন ১৫ মিলিয়ন ইউরো
৩. সাইনিং বোনাস ১০০ মিলিয়ন ইউরো (৫ বছরের কিস্তিতে)
৪. এমবাপ্পে ৯ নম্বর জার্সি পরিধান করবেন এবং মড্রিচের অবসরের পর ১০ নম্বর জার্সি পাবেন।
আরও পড়ুন ;ক্রিস্টিয়ানো রোনালদো ২১ শতকের সর্বোচ্চ হ্যাট্রিক দাতা ফুটবলার
এই সাইনিংটি আপনি কিভাবে দেখছেন? নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর নিউজটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।