
আর্জেন্টিনা জাতীয় দলের এঙ্গোলার সাথে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা পেল মেসির থেকে আরও একটি সুখবর। মেজর লিগ সকারে ন্যাশভিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল মেসির ইন্টার মায়ামি।

লিওনেল মেসি । রয়টার্স
আজ রোবার (৯ নভেম্বর) ফ্লোরিডার চেস স্টোডিয়ামে শেষ ষোলর ৩য় লেগে মুখোমুখি হয় ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল। সেখানে মেসির জোড়া গোলসহ ৪-০ ব্যবধানে জিতে নেয় মায়ামি দলটি। তিন লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে মূলত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় মায়ামির।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে মেসি ছোট্ট রান-মেক করে বক্সের সামনে চলে যায়। সেখান থেকে মেসি বহু গোল করেছেন বিভিন্ন সময়। তো এবারও হয়নি তার ব্যাতিক্রম। ইন্টার মায়ামি মেসির সাহায্য শুরুতেই এগিয়ে যায়।
আরও পড়ুনঃ ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করে আর্লিং হালান্ডকে কিনবে রিয়াল মাদ্রিদ
প্রথমার্ধের আগেই জোড়া গোল সমপন্ন করে মেসি। ৩৮তম মিনিটে ডিভেন্সের ভুলে মাতেও সিলভেতি বল পেয়ে যায়। সেখানে গোলকিপার এগিয়ে আসলে গোলবার ফাঁকা হয়ে যায়,সেই সুযোগ কাজে লাগিয়ে মেসি আলতো ছোয়ায় বল জালে জড়ান।
মেসি এই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি এসিস্টও। আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার তাদেও অ্যালেন্দে ও দুটি গোল এবং একটি এসিস্ট করেছে।
মেসিদের ইন্টার মায়ামি কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সিনসিনাটিকে। চলতি মাসের ২৩ তারিখ মধ্যরাত ৩টায় মাঠে নামবে মিয়ামি।