
আর্লিং হালান্ডের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা এখন আরও জোরালো হচ্ছে। জানা গেছে, তাঁর ম্যানচেস্টার সিটি চুক্তিতে একটি গোপন রিলিজ ক্লজ আছে, যা নির্দিষ্ট কিছু ক্লাব — বিশেষ করে রিয়াল মাদ্রিদের জন্য — কার্যকর হতে পারে।

রিয়াল মাদ্রিদেতে আর্লিং হালান্ড
সূত্র অনুযায়ী, হালান্ডের প্রতিনিধিরা সম্প্রতি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে খেলোয়াড়টি “রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে খুবই আগ্রহী” এবং ভবিষ্যতে সান্তিয়াগো বার্নাবেউতে খেলার স্বপ্ন তাঁর দীর্ঘদিনের।
প্রশ্ন উঠতে পারে কিলিয়ান এমবাপ্পের মত স্ট্রাইকার থাকতে আর্লিং হালান্ড আদেও মাদ্রিদে আসবেন কিনা!। হ্যা,আসবেন। কারন ভিনিসিয়ুস জুনিয়রের সাথে রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসোর ভাল বোঝাপড়া নেই। তাই ধারনা করা যাচ্ছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিক্রি করে দিতে পারে রিয়াল মাদ্রিদ।
তাহলে বা-পাশের উইংয়ে কে খেলবে? এমবাপ্পে। হ্যা সম্ভবত তাই হতে যাচ্ছে। এমবাপ্পে উইংয়ে খেললে আর্লিং হালান্ড খেলবেন স্ট্রাইকার হিসেবে।
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোথার জল কোথায় গড়ায়।