নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্ব‌কাপে যাবে ব্রাজিল
Ad Banner

নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্ব‌কাপে যাবে ব্রাজিল

  • প্রকাশিত হয়েছে: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২ বার এই মুহূর্তে
নেইমার,নেইমার জুনিয়র,
নেইমার জুনিয়র । সংগৃহীত
                       

নেইমারের শেষ বিশ্ব‌কাপ,কিন্তু নেইমার দলে থাকবেন কি থাকবেননা তা নিয়ে হয়েছে বহু জ্ব‌ল ঘোলা। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার লড়াই আর মাঠের বাইরের হাজারো গুঞ্জন সব উরিয়ে দিয়ে অবশেষে সেই নাটক হল সমাপ্ত। অফিশিয়ালি নেইমার ২০২৬ ফুটবল বিশ্ব‌কাপে খেলবেন।

আজ (মংগলবার) রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন ২৬ জনের চূড়ান্ত তালিকা পড়লেন, সেখানে সবাই হয়ত নেইমারের নামটা শুনার জন্যই অধীর আগ্রহে ছিল। অবশেষে আনচেলত্তির কন্ঠে উচ্চারিত হলো সেই নাম—নেইমার জুনিয়র।

neymar,neymar jr,নেইমার ,নেইমার জুনিয়র,

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করছেন আনচেলত্তি।সিবিএফ


এই ব্রাজিলিয়ান মহাতারকা হলুদ জার্সি‌তে নিজের সেরাটা কখনও দিতে পারেনি। সোণালি সময়গুলো পাড় হয়ে গেছে ইনজুরিতে জর্জ‌রিত হয়ে। নিজের নামের পাশে একটি বিশ্ব‌কাপের তারা যোগ করার শেষ লড়াই। সেই লক্ষ্যেই ২০২৬ বিশ্ব‌কাপে যাচ্ছেন নেইমার।

আরও পড়ুনঃ থামছেই না পিএসজি, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে

২০১৪ থেকে শুরু তারপর ২০১৮ ও ২০২২ বিশ্ব‌কাপেও খেলেছেন নেইমার। তবে সোণালি ট্রফিটা রয়ে গেছে এখনও অধরা। ২০২৬ সাল হবে ক্যারিয়ারে শেষ ও চার নম্বর বিশ্ব‌কাপ নেইমারের।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিল দল:

গোলকিপার : আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

ডিফেন্ডার: আলেক্সা সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেস, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনহো, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেলি, ইগোর থিয়াগো, লুইস এনরিকে, মাথিয়েউস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

, , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে