
খেলার মাঠে পুরো বাংলাদেশের সময়টা ভাল যাচ্ছে। সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট। রবিবার (৩ ডিসেম্বর) বাংলার বাঘিনীরা ক্রিকেটে হারিয়েছে প্রোটিয়াদের। তার আগে ছেলেদের ক্রিকেটেও, ঘরের মাঠে প্রথম বারের মতো টেস্টে হারিয়েছে কিউয়িদের। তাছাড়া ফুটবলেও ছেলেরা ঘরের মাঠে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছিল। এবার সিঙ্গাপুরের নারী দলকেও আটকে দিল বাংলার নারীরা।

লাল সবুজের দেশ,বাংলাদেশকে রুখতে পারছেনা কোন বাঁধাই
সোমবার (৪ ডিসেম্বর) ‘ফিফা মহিলা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ (ফিফা টায়ার-১)’ এর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ফুটবল দল। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে ৩-০ তে নারী ফুটবলার জিতলেও। আজ ব্যবধানটা আরও বেশি। ২ হালি গোল দিয়েছে বাংলার নারীরা বিপক্ষে একটি গোলও হজম করেনি তারা।
আরও পড়ুনঃ বাংলাদেশের নারীদের,দক্ষিণ আফ্রিকার নারীদের সাথে প্রথমবারের মতো জয় টি-টোয়েন্টিতে
১৬ মিনিটের মাথায়,প্রথম গোলটি করে বাংলাদেশের পক্ষে গত ম্যাচের জোড়া গোল করা তহুরা খাতুন। হেডের মাধ্যমে। তার ঠিক ২ মিনিট পর কর্নার থেকে আসা বল বক্সের ভিতর থেকে জালে জরান ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধের খেলা শেষে বাংলাদেশ ৩-০ তে এগিয়ে থেকে শেষ করে। ২৪ মিনিটের গোলে নিজের নামের পাশে আরও একটি গোল যোগ করে তহুরা।
দ্বিতীয়ার্ধের খেলায় বাংলাদেশের মেয়েরা সিঙ্গাপুরকে পাত্তাই দেইনি। তহুরারা প্রথমার্ধের থেকেও বেশি ভয়ানক হয়ে যায়। তারা ৫টি গোল সিঙ্গাপুরের জালে পাঠাতে সক্ষম হয়। এছাড়া সানজিদা আকতার, সাবিনা খাতুন, সুমায়া ও শামসুন্নাহারের গোলের কল্যানে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় মেয়েরা। বাংলাদেশের মেয়েরা ২ ম্যাচ সিরিজের ২টিতেই জয় পেয়ে সিরিজ জয়ী হয়।