
Man City vs Wolves : প্রিমিয়ার লীগে রাউন্ড ৮ এ আজ মুখোমুখি হয়েছিলো ম্যানচেস্টার সিটি বনাম উলভস।ম্যাচ শুরুতেই ম্যানসিটিকে গোল দিয়ে এগিয়ে থাকলেও ম্যাচটি ধরে রাখতে পারেনি উলভস।

ম্যানসিটির শ্বাশ্বাসরুদ্ধকর জয়।ছবি : গোল.কম
মাত্র ৭ মিনিটেই সেমেডোর ক্রস পাসে গোল করে স্ট্রার্ন্ড লারসেন।৯ মিনিটে ডি-বক্সের মধ্যে তেহেক একটি চমৎকার শুট করেছিলেন বার্নাডো সিলভা তবে এক দুর্দান্ত সেভ দিয়ে বলটি ফিরিয়ে দেয় উলভস গোলরক্ষক জোসে সা। ১৮ মিনিটে আবারো গোলের সুযোগ পেয়েছিলো সেমেডো কিন্তু এডারসন এর চমৎকার সেভ।১৯ মিনিটে উলভস এর ডি-বক্সের সামান্য বাহিরে সাবিনহো কে ফাউল করায় রেফারির বাঁশি এবং ফ্রি কিক পায় ম্যানসিটি সাথে রেফারি ইয়েলো কার্ড দেখায় সেমেডোকে।
ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি ম্যানসিটি।২২ মিনিটে গ্যাভারিডল সুন্দর এক উড়ন্ত পাস দেয় হলান্ডকে কিন্তু হলান্ড হেড দিতে ব্যর্থ হয়। এবারে ৩৩ মিনিটে ডোকুর পাসে ডি-বক্সের বাহির থেকেই দুর্দান্ত শট করে ওলভস এর গোলরক্ষক এর হাতে লেগেছিল কিন্তু বলটি ফেরাতে পারেনি গোলরক্ষক এই দুর্দান্ত গোলটি করে সকল দর্শককে তাক লাগিয়ে দেয় গ্যাভারিডল।
৩৬ মিনিটে সাবিনহো ডি-বক্সের বাহির থেকে শুট করে কিন্তু বলটি বারের বহু উপর দিয়ে আউটে চলে যায়।৪৫+২ মিনিটে আবারো সাবিনহোর শুট কিন্তু এবার বলটি ফিরিয়ে দিলেন জোসে সা।প্রথম হাফে ম্যান সিটি মোট ১০ টি শুট করে যার মধ্যে ৩টি ছিল শট অন টার্গেট এবং ৩টি ছিল শট অফ টার্গেট সাথে তারা ৩৮০ টা পাস খেলেছে যার মধ্যে ৩৪০ টি পাস সঠিক খেলেছে।
অপরদিকে উলভস প্রথম হাফে মোট ২টি শট করেছে যার মধ্যে ২টি শট ছিল শট অন টার্গেট।এর সাথে তারা একটি গোলের সুযোগ হাত ছাড়া করেছে। প্রথম ৪৫ মিনিটে মাত্র ১০১ টি পাস খেলেছে যার মধ্যে ৬৫ টি পাস ছিল সঠিক।দ্বিতীয় হাফে ৫৩ মিনিটে ম্যানসিটির দলীয় নায়ক রুবেন ডিয়াজ এক দারুণ শট করেছিলেন তবে আবারো জোসে সার সেভ।
৫৬ মিনিটে চুনহা শুট করলেও বলটি ছিল এডারসনের হাতের নাগালের বাইরে এবং বারের পাশ দিয়ে আউটের দিকে চলে যায়। ৬৭ মিনিটে উলভসের এটাকে সিটির ডি-বক্সে চুনহার ক্রস কিন্তু সময় মতো পৌঁছাতে না পারায় গোলের সুযোগ হারায় লারসেন।এবারে ৯০+৫ মিনিটে ফোডেনের কর্ণারে এক অসাধারণ হেড দেয় স্টোনাস। স্টোন্সের এইন হেডের কারণে ম্যাচটা ম্যানসিটির হাতে চলে আসে।
দ্বিতীয় হাফে ম্যান সিটি মোট ১২ টি শট করে যার মধ্যে ৪টি শট অন টার্গেট এবং ৪টি শট অফ টার্গেট ছিল এর সাথে মোট ৩৪২ টি পাস খেলেছে যার মধ্যে ৩১১ টি ছিল সঠিক পাস। অপরদিকে উলভস দ্বিতীয় হাফে ১টি মাত্র শট করে এবং মাত্র ১১০ টি পাস খেলে যার মধ্যে ৭৪ টি পাস খেলেছে সঠিক।প্রথমে এগিয়ে থাকলেও ম্যানচেস্টার সিটির জয় আটকাতে পারেনি উলভস।ম্যাচের শেষ কর্ণারে স্টোনসের হেডে জয় নিশ্চিত হল ম্যান সিটির।