চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: রিয়াল মাদ্রিদ ও ব্রুশিয়া ডর্টমুন্ডের সম্ভাব্য একাদশ এবং ম্যাচ ভবিষ্যদ্বাণী
Ad Banner

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: রিয়াল মাদ্রিদ ও ব্রুশিয়া ডর্টমুন্ডের সম্ভাব্য একাদশ এবং ম্যাচ ভবিষ্যদ্বাণী

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৪২ বার এই মুহূর্তে
Dortmund,Dortmund vs Real Madrid,Madrid vs Dortmund,BVB09 vs RM,RM vs BVB,Real madrid.
মার্কো রয়েসের হলদে জার্সিতে শেষ সুযোগ অধরা ট্রফি ছুঁয়ে দেখা | ছবি: উয়েফা
                       

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড বনাম রিয়াল মাদ্রিদ।

নীচে বরুসিয়া ডর্টমুন্ড বনাম রিয়াল মাদ্রিদ ফাইনালের জন্য লাইনআপের পূর্বাভাস দেওয়া হয়েছে, কিভাবে এদিন টেরজিক এবং কার্লো আনচেলত্তি তাদের দল নির্বাচন করবেন।

Dortmund,Dortmund vs Real Madrid,Madrid vs Dortmund,BVB09 vs RM,RM vs BVB,Real madrid.

মার্কো রয়েসের হলদে জার্সিতে শেষ সুযোগ অধরা ট্রফি ছুঁয়ে দেখা | ছবি: উয়েফা


ফাইনালে নিঃসন্দেহে আন্ডারডগ হল বরুসিয়া ডর্টমুন্ড। দীর্ঘদিনের খরা কাটিয়ে এই মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আর তারপর সমর্থকদের বিজয় উল্লাস ছিল চোখে পড়ার মতো। অপরদিকে রয়েছে অভিজ্ঞ রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতে কি সেই ছবিই আবার দেখা যেতে পারে? নাকি রিয়াল তাদের ১৫ তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটি ঘরে তুলবে? বরুসিয়া, পিএসজিকে হারিয়ে এবং রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে।অভিজ্ঞতায় রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও, বরুসিয়া দলে এমন কিছু ফুটবলার আছেন যারা ম্যাচের রঙ যেকোনও সময় বদলে দিতে পারেন। যেমন মার্কো রিউজ, জ্যাডন স্যাঞ্চো, ম্যাটস হামেলস, মাতসেন, সেবাস্তিয়ান হ্যালার, ডনিয়েল মালেন। অন্যদিকে, পিছিয়ে নেই রিয়ালও। টনি ক্রুস, ভিনসিয়াস জুনিয়র, লুকা মডরিচ, দানি কার্ভাজাল, মিলিতাও, ডেভিড আলাবা, অ্যান্টনিও রুডিগার সহ পুরো দলে।

এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব সামলাবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনকিক। ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন এই ৪৪ বছর বয়সী রেফারি।

এই প্রতিযোগিতায় ডর্টমুন্ড মাদ্রিদের সাথে তাদের ১৪ টি খেলা এর মধ্যে মাত্র তিনটি জিতেছে। টনি ক্রুস এবং মার্কো রিউস দুজনেই ফাইনালে তাদের বিদায়ী ম্যাচ খেলবেন।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলার কথা ভাবলে ভয় হয় কিনা সে প্রসঙ্গে রিয়াল মাদ্রিদ তারকা অ্যান্টনিও রুডিগার:

“আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি। দিন শেষে আমরা মানুষ, তাই অন্য কোনও মানুষকে ভয় পাওয়ার কোন কারণ নেই। আমি মুসলিম এবং আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, তাই আমি শুধুমাত্র তাঁকেই ভয় করি। কারণ তিনিই সবকিছুর স্রষ্টা। অন্য কাউকে ভয় পাওয়ার দরকার নেই।”

সবদিক দিয়ে বিবেচনা করলে রিয়াল মাদ্রিদ এর জিতার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বায়ার্ন লিভারপুলের মতো বড় বড় দলকে হারিয়ে ১৪ টি ট্রফি হাতিয়ে নিয়েছে। যা অন্য কোন দলের জন্য সপ্নই হয়ে আছে। কামবেক,ট্রফি, প্লেয়ার সব দিকেই রিয়াল মাদ্রিদ এগিয়ে।

আপনার কি মনে হয় কে জিততে পারে?

আরও পড়ুন :হল্যান্ডের সমান ভোট পেলেও মেসিই জিতেছেন ফিফার বর্ষসেরা ফুটবলার এ্যাওয়ার্ড

, , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে