বিপিএল ২০২৬ আপডেট: ঢাকায় সাইফ-তাসকিন ও সিলেটে নাসুম-মিরাজ
Ad Banner

বিপিএল ২০২৬ আপডেট: ঢাকায় সাইফ-তাসকিন ও সিলেটে নাসুম-মিরাজ

  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৭১ বার এই মুহূর্তে
saif hasan,mehedi hasan miraz,nasum ahmed,taskin ahmed,বিপিএল ২০২৬ আপডেট,bpl 2026 update,
বিপিএল ২০২৬ আপডেট
                       

পাঁচ দল নিয়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর বসতে যাচ্ছে তা আগেই জানা গিয়েছিল। চলতি মাসের ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট। তবে ড্রাফটের আগে সরাসরি দলে ভিরানো যাবে সর্বোচ্চ তিনজন দেশি ক্রিকেটার। আর এই সুযোগ কাজে লাগিয়েছে সিলেট ও ঢাকা।

saif hasan,mehedi hasan miraz,nasum ahmed,taskin ahmed,বিপিএল ২০২৬ আপডেট,bpl 2026 update,

বিপিএল ২০২৬ আপডেট


বিপিএলের ড্রাফটের আগে বাংলাদেশের চার তারকা খেলোয়াড়কে দলে ভিরিয়েছে দুই ফ্রাঞ্চাইজি। বৃহস্পতিবারই জানা গিয়েছিল নাসুম আহামেদ ও মেহেদী হাসান মিরাজকে দলে ভিরিয়েছিল সিলেট টাইটান্স এবং একই দিনে ঢাকা ক্যাপিটালস তাসকিন আহামেদকে দলে ভিরিয়েছিল। আজ (শুক্রবার) বাংলাদেশের আরেক তারকা ব্যাটার সাইফ হাসানকে  দলে ভিরান ঢাকা ক্যাপিটালস।

বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামেছিলেন সাইফ হাসান। দলের হয়ে ১৩ ইনিংসে ব্যাট করে ২৫.৫০ গড়ে ৩০৬ রান করেন তিনি, যেখানে স্ট্রাইক রেট ছিল ১১৯.০৭। এবারও অংশ নিচ্ছে রংপুর, তবে এ মৌসুমে নতুন দলে দেখা যাবে এই ডানহাতি ব্যাটারকে।

২০২৪ আসরে অবশ্য ঢাকার হয়ে খেলেছিলেন সাইফ। সেবার ৮ ম্যাচে সংগ্রহ ছিল তার ১৪৫ রান। যদিও তখন ঢাকার মালিকানা ছিল অন্য প্রতিষ্ঠানের হাতে। পরের আসর থেকে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় রিমার্ক হারল্যান। তাদের অধীনে প্রথমবার খেলে ভালো ফল পায়নি ঢাকা।

তবে নতুন মৌসুমে আবারও একই মালিকানায় দলটি মাঠে নামছে। বিপিএলের পরবর্তী পাঁচ আসরের জন্য ঢাকার মালিকানা ধরে রেখেছে রিমার্ক হারল্যান। আগের আসরের ব্যর্থতা ভুলে এবারে শক্তিশালী দল গঠন করে ভালো করার লক্ষ্য নিয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

গত মৌসুমে ঢাকার জার্সিতে ছিলেন তানজিদ হাসান তামিম, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের মতো তারকারা। কিন্তু দলটি গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হয়। এবার আগেভাগেই দুইজন বড় নামকে দলে ভিড়িয়েছে তারা। এখন ড্রাফটে কাদেরকে নিয়ে স্কোয়াড আরও শক্ত করে সেটাই দেখার বিষয়।


আরও পড়ুনঃ

বিপিএল ২০২৬: পাচঁ দল চূড়ান্ত, সময়সূচী ও দল

লিটন ফেরার সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের


অপরদিকে বিপিএলের শেষ আসরে খুলনা টাইগার্সের জার্সিতে মাঠে নামেছিলেন মিরাজ ও নাসুম। দলের নেতৃত্ব দেন এই অলরাউন্ডার মিরাজ, যিনি ব্যাট ও বল দুইতেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এবং টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতেছিলেন। তার নেতৃত্বে দল পৌঁছেছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে। তবে এবারের আসরে খুলনার কোনো ফ্র্যাঞ্চাইজি নেই, তাই মিরাজ নতুন ঠিকানায় যোগ দিয়েছেন এবং এবার সিলেটের নেতৃত্বেও দেখা যেতে পারে তাকে।

নাসুম গত তিন আসর ধরে খুলনার হয়ে খেলেছেন। সর্বশেষ আসরে ১২ ম্যাচে বল হাতে ১৩ উইকেট সংগ্রহ করেছিলেন তিনি। জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তার বল হাতে পারফরম্যান্সও প্রশংসনীয়। এবার বিপিএলে নতুনভাবে দেখা যেতে পারে এই স্পিনারকে।

এবারের বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকানা এসেছে। আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ক্রিকেট উইথ সামি’ ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন। গতবার দলটি খেলেছিল সিলেট স্ট্রাইকার্স নামে, এবার বোর্ডের পক্ষ থেকে নাম নির্ধারণ করা হয়েছে “সিলেট টাইটান্স”, যা ভবিষ্যতে পরিবর্তন করা যাবে না।

অন্যদিকে, বাকি চার ফ্র্যাঞ্চাইজির মধ্যে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের নাম অপরিবর্তিত আছে। তবে দুর্বার রাজশাহীর নাম বদলে হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং কিংসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে চিটাগং রয়েলস।

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে