
জাভির অধীনের ঘুমন্ত বার্সেলোনাকে,জাগ্রত করে তুলেছেন জার্মান মাস্টারমাইন্ড হান্সি ফ্লিক। এই সপ্তাহে লা লিগায় সেভিয়াকে ৫-১ ব্যবধানে হারাবার পর,আজ (বৃহস্পতিবার) ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে ৪-১ এর বড় জয় পেয়েছে বার্সেলোনা। বায়ার্নের সাথে বার্সেলোনার কিছু পুরানো হিসাব ছিল। বায়ার্নের ইতিহাস ভাল হলেও,বর্তমান ফর্ম (কোম্পানির অধিনে) নিজেদের অনুকূলে নেই। বায়ার্নের ২০২০ সালে ৮-২ এর লজ্জার হার দেওয়া বার্সাকে,তারাই আজ ১/২ ফিরত দিতে সফল হয়েছে।

রাফিনহার হ্যাট ট্রিক | ছবি: গেটি ইমেজ
হান্সি ফ্লিকের টার্ম কার্ড ‘রাফিনহা’। আজ প্রথম থেকেই ভয়ংকর ছিল। খেলা শুরু হওয়ার ১ম মিনিটেই গোল পেয়ে যান রাফিনহা। মাঝ মাঠ থেকে লোপেজের বাড়ানো বলে,রাফিনহা দারুন এক ফিনিশ করে। ১ম ভাগের ৪৫তম মিনিটে নিজের নামের পাশে ডাবল গোল জুড়ে দেন। ৩-১ গোলের ব্যবধান নিয়ে ফ্লিক বাহিনী বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ৫৬’ মিনিটে আরও ১টি গোল যোগ করেন রাফিনহা। একই সাথে ব্যাক্তিগত হ্যাট্রিক পূরণ করেন।
আরও পরুন: দানি ওলমোকে দলে ভেড়ালো বার্সেলোনা!
দলের ৪ গোলের মধ্যে ২য় নম্বর গোলে অবদান রাখেন সাবেক বায়ার্ন মিউনিখ খেলোয়াড় রবার্ট লেভানডফস্কি। বায়ার্নের ডিফেন্ডার কিম মিনজায়ের দুর্বল ক্লিয়ারেন্সে সুযোগ পেয়ে যায় বার্সা। সেখান থেকে আর কোনো ভুল করেনি বার্সা। লোপেজের সহযোগিতায় ৩৬’ মিনিটে লেভানডফস্কি লিড ডাবল করেন।
বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন। বার্সেলোনার ১ গোলের জবাবে বায়ার্ন তাৎক্ষণাত ম্যাচে সমতা আনে ১-১। তবে ডিফেন্ডারদের দৃষ্টিকটু ভুলে বার্সেলোনা ২-১ গোলের লিড পায়।

ম্যানুয়েল নয়ারেরও বায়ার্নের গোল হজমে দায় ছিল | ছবি: গেটি ইমেজ
তাছাড়া ফিরতি আক্রমণে বারবার ব্যর্থ হচ্ছিল ডিফেন্ডাররা। এই নিয়ে ভিন্সেন্ট কোম্পানির ডিফেন্ডাররা আরও একবার এক্সপোজ হয়ে গেল। তবে বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়ারেরও সমান দায় রয়েছে। যতবারই গোলবার লক্ষ্য করা হয়েছে,ততবারই গোল হয়েছে। তিনি রাখতে পারেননি ক্লিনশিট। তিনি তার ম্যাজিকাল মুহূর্ত পিছে ফেলে এসেছেন। তবে এভাবে বুড়ো বয়সে,তার সম্মানকে নিচে নিয়ে যাওয়া। এটার সুন্দর উদাহরণ হতে পারে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি টনি ক্রুস। তিনি তার সেরা ফর্মে থাকাকালীন অবসর নিয়েছেন।
খেলার মাঠের বাইরের টেকটিক্সের লড়াইয়ে হান্সি ফ্লিককে খুব বেশি কস্ট করতে হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেট হওয়া ৫ম পছন্দের কোচ যখন,এত বড় (বায়ার্ন মিউনিখ) দলের কোচ হবেন। তখন তিনি তা নিয়ন্ত্রণ হিমশিম খাবেন এটাই বাস্তবতা।
নতুন ফর্মেটের চ্যাম্পিয়নস লিগে,বায়ার্ন মিউনিখ ৩ ম্যাচে ২টি হারে টেবিলের ২৩ তম স্থানে অবস্থান করছে। অপরদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের ১০ম স্থানে রয়েছে বার্সেলোনা। এই ম্যাচের আগে বার্সা ২ জয়ের বিপরীতে ৯ হার ছিল। তবে তারা জয়ের সংখ্যা ১+ করতে সক্ষম হয়েছে।