
১৬ বছরের তরুন প্রতিভাবান স্প্যানিশ খেলোয়াড় লামিন ইয়ামালকে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা চুক্তি পুনরাবৃদ্ধি করেছে। তা আবার আকাশ চুম্বি দামে।

স্প্যানিশ তরুন প্রতিভাবান খেলোয়াড় লামিন ইয়ামাল | ছবিঃ টুইটার/এক্স
১ বিলিয়ন ইউরো রিলিজ মূল্য ধরে তার সাথে ২০২৬ এর জুন পর্যন্ত চুক্তি সমপন্ন করেছে বার্সেলোনা। এর আগে জুলাই মাসে দলে সাময়িকভাবে যোগ করা হয়েছিল। তিনি লা-লিগায় ৮টি ম্যাচ খেলেছে কোনো গোল না পেলেও ১টি এসিস্ট করেছে।
জামাল মুসিয়ালা,জুড বিলিংহাম কিংবা সাকার মতো ইয়ামালও একজন দারুন উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়। তিনি চাইবেন অবশ্যই নিজেকে প্রমাণ করতে।