
ফিফা কোয়ালিফায়ার রাউন্ড-২ এবং এশিয়া কাপের যৌথ বাছাই পর্বের খেলায় বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার। প্রথম লেগে সফকারীদের কাছে ৭-০ গোলে হারলেও,আজ অস্ট্রেলিয়াকে সেই সুযোগ দেয়নি বাংলাদেশ। তারপরও সফরকারীদের কাছে ২-০ গোলে পরাস্ত হয় স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের আপ্রাণ চেষ্টা | ছবি: সংগৃহীত
প্রথম গোল পেতে অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হয়েছে ২৯’ মিনিট। যা এর আগে কখনোই ৪ বারের দেখায় এতক্ষণ আটকে রাখতে পারেনি অস্ট্রেলিয়াকে বাংলাদেশ। তবে ২৯ মিনিটে বাংলাদেশের অর্ধে, ডি-বক্সের বাইরে থেকে শট নেন এজদিন রাস্টিক। তার করা শট বাংলাদেশি ডিফেন্ডার মিঠুর পায়ে লেগে ২৯’ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া গোল করলেও বারবার বেগ পেতে হচ্ছিল কর্দমাক্ত মাঠের জন্য। অস্ট্রেলিয়ান কোচ অবশ্য বাজে মাঠের কথাও উল্লেখ করেছেন ম্যাচ শেষে। তাছাড়া স্বাগতিক বাংলাদেশও বেশ কয়েকবার পাল্টা আক্রমণে গিয়েও ব্যর্থ হয়েছে এই বাজে মাঠের জন্য।

শেখ মোরসালিনের আক্রমণের চেষ্টা | ছবি: শামসুল হক
১-০ গোলে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া প্রথমার্ধের শেষে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ৬২’ মিনিটে কুসিনি এঙ্গির হেডে লিড নেয় ২-০ অস্ট্রেলিয়া। পুরো ম্যাচ জুড়ে অস্ট্রেলিয়া অন টার্গেটে বল রেখেছে ৪টি,অপরদিকে বাংলাদেশ রাখতে পারেনি একটিও।
ম্যাচের পরিসংখ্যান বলছে ম্যাচটি হয়েছে একপেশি। যেখানে অস্ট্রেলিয়া ৭৩% বল দখলে রেখেছে,সেখানে মাত্র ২৭% বল দখল রাখতে পেরেছে বাংলাদেশ।
আরও পড়ুন : কেভিন ডি ব্রুইনে: সৌদি লিগে যাওয়ার পথ উন্মুক্ত!
আগামী মঙ্গলবার (জুন ১১) রাত ১০ টায় গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ লেবাননের বিপক্ষে লেবাননের ঘরের মাঠে। বাংলাদেশ কি পারবে,শেষ ম্যাচ স্মৃতিমধুর করে রাখতে?