রোনালদো বিহীন মেসিদের আধ ডজন গোলের সমাচার
Ad Banner

রোনালদো বিহীন মেসিদের আধ ডজন গোলের সমাচার

  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার এই মুহূর্তে
মেসি বনাম রোনালদো
মেসির মায়ামির বিপক্ষে রোনালদোর আল নাসরের সহজ জয় | ছবিঃ সংগৃহীত
                       

মেজর লিগ সকার(এমএলএস) সেরা নাকি সৌদি লিগ সেরা?। এই দ্বন্দ্বের ইতি এবার টানতেই হচ্ছে। গত বছর আগে বলেছিলেন সৌদি লিগ আস্তে আস্তে আরও প্রতিযোগিতাপূর্ণ হবে ও টপ ৫ লিগের মধ্যে চলে আসবে। সেখানে তিনি হয়েছিলেন ট্রলের শিকার। তবে তা ধীরে ধীরে প্রমাণ হতে শুরু করেছে।

মেসি বনাম রোনালদো

মেসির মায়ামির বিপক্ষে রোনালদোর আল নাসরের সহজ জয় | ছবিঃ সংগৃহীত


রিয়াদহ্ সিজন কাপে অংশ নেয় মেসির ইন্টার মায়ামি ছাড়াও রোনালদোর আল নাসর এবং সৌদির আরেক ক্লাব আল হিলাল। সেইখানে প্রথম ম্যাচে ৪-৩ গোলে আল হিলালের কাছে মেসিরা বিধ্বস্ত হবার পর। আজ(শুক্রবার) রাত ১২ টায় আল নাসরের কাছে পাত্তাই পায়না মেসিরা।

ক্রিস্টিয়ানো রোনালদো

মাঠে বসে খেলা উপভোগ করেছেন রোনালদো | ছবিঃ সংগৃহীত


ক্রিস্টিয়ানো রোনালদো এই দিন স্কোয়াডে ছিলেন না ইনজুরির কারনে ঠিকই। তবে তিনি স্টোডিয়ামে অবস্থান করছিলেন। তিনি আল নাসরের প্রতিটা গোল উপভোগ করছিলেন। একপাক্ষিক ম্যাচে ৬টা গোল হজম করা মায়ামি দল কোনো গোলের দেখাই পায়নি।

আল নাসর বনাম ইন্টার মায়ামি

মায়ামি ও নাসর ম্যাচে হয়েছে হাতাহাতিও | ছবিঃ সংগৃহীত


ম্যাচের ৪র্থ মিনিটেই পর্তুগিজ এটাকিং মিডফিল্ডার ওটাভিওয়ের গোলে এগিয়ে যায় আল নাসর। পরে ৬ মিনিট বাদে ফের গোল পায় আল নাসর। এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা। তারপরও যেন আল নাসরকে থামাতে পারছিলনা মেসিবাহীনি। ১২ মিনিটের মাথায় গোল কিপারকে বোকা বানিয়ে,স্প্যানিশ সেন্টার ব্যাক লাপোর্টের মাঝ মাঠ থেকে ফ্রি-কিক নেয়া শটে,আল নাসর ৩ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে।

 

দ্বিতীয় ভাগে এসে তালিসকা তার ব্যাক্তিগত হ্যাট্রিক পূরণ করেন। ৫১ মিনিটে মায়ামির গোলরক্ষকের দ্বারা বক্সের ভিতর থেকে ফাউলে,আল নাসর পায় পেনাল্টি নেওয়ার সুযোগ। সেখান থেকে আল নাসর ৪-০ গোলের ব্যাবধানে চলে যায়।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা

তালিসকা হ্যাট্রিকের পর করেছেন(সিইউ) সেলিব্রেশন | ছবিঃ সংগৃহীত


৬৮ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে,সৌদির খেলোয়ার মারান গোল পায়। ৫-০ গোলের দাপট চলছিল মাঠে। তার ঠিক পাঁচ মিনিট বাদেই লিড ৬-০ করে তালিসকা। তবে তিনি গোলটি সরাসরি পাননি। প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও,পরে ভিএআর যাচাই করে গোলের সিদ্ধান্ত জানায়। তালিসকা মায়ামি,আল নাসর ম্যাচে আল নাসরের হয়ে করেন হ্যাট্রিক। এবং তিনি এই গোলটি পাবার পর উদযাপন করেন,তার সতীর্থ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে স্মরণে।

 

৮ই ফেব্রুয়ারী রিয়াদহ্ সিজন কাপের ৩য় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে,সৌদির দুই জায়ান্ট ক্লাব আল নাসর ও আল হিলাল। তবে ইতিমধ্যে আল নাসর ও আল হিলাল ফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

, , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে