
শুরুর দিকের ধাক্কা সামাল দিয়ে শান্ত ও মুমিনুল বাংলাদেশকে টেনে তুলেন। দিনের প্রথম সেশনেই দুই ওপেনার জয় ও সাদমান ফিরে যায় মাত্র ৩২ রানে। সেখান থেকে শান্ত-মুমিনুল ১৫০ রানের বেশি জুটি গড়ে তুলেন।
আজ শুক্রবার (৮ মে) বাংলাদেশ হোম অফ ক্রিকেট গ্রাউন্ড মিরপুরে বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনে মুখোমুখি হয়। পাকিস্তান টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়। শুরুর দিকে চাপ সামাল দিতে না পারলেও,পরে লম্বা জুটিতে টাইগাররা ঘুরে দাঁড়ায়।
শান্ত শতক হাকালেও বেশিক্ষন টিকতে পারেনি। তিনিও ফিরে গেছেন ১০১(১৩০) রানে। চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান ৩ উইকেটের বিনিময়ে। এর আগে জয় ১৯ বলে ৮ রান এবং সাদমান ৩০ বলে ১৩ করে ফিরেন।
কিন্তু এখনও টিকে রয়েছেন মুমিনুল ৬৪* এবং মুশফিক ০* রানে। স্বীকৃত ব্যাটারদের মধ্যে লিটন দাস ও মেহেদী মিরাজ ব্যাটিংয়ের জন্য এখনও রয়েছেন।