বাহারাইনকে টপকিয়ে শীর্ষে‌ বাংলাদেশ-চীনের প্রাচীর ভেদ করলেই এশিয়ান কাপের মূল পর্বে‌
Ad Banner

বাহারাইনকে টপকিয়ে শীর্ষে‌ বাংলাদেশ-চীনের প্রাচীর ভেদ করলেই এশিয়ান কাপের মূল পর্বে‌

  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার এই মুহূর্তে
AFC U17 Qualifiers, Bangladesh U17 Football, Bangladesh vs Bahrain, AFC Asian Cup Qualifiers, Bangladesh Football News, এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই, বাংলাদেশ বনাম বাহরাইন, বাংলাদেশ ফুটবল, এশিয়ান কাপ বাছাই, লাল সবুজ ফুটবল,বাংলাদেশ-চীন
                       

চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। প্রথম তিন ম্যাচে টানা বড় জয়ের পরও লাল-সবুজ শিবির এখনো পুরোপুরি নিরাপদ অবস্থানে নেই। কারণ বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে পয়েন্ট হারালেই এশিয়ান কাপের মূল পর্বে ওঠার স্বপ্ন থেমে যেতে পারে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেল দেড়টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। হেরে গেলে মূলপর্বের সম্ভাবনা প্রায় শূন্য হয়ে পড়বে। তাই প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য নকআউট লড়াইয়ের মতো।

বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে শ্রীলঙ্কা, ব্রুনেই এবং পূর্ব তিমুরকে সহজেই হারিয়েছে তারা। এই দলগুলো তুলনামূলক দুর্বল হওয়ায় বড় জয় পাওয়া সম্ভব হয়েছে। কিন্তু সামনে অপেক্ষা করছে গ্রুপের দুই শক্তিশালী প্রতিপক্ষ—বাহরাইন ও চীন।

প্রথম তিন ম্যাচে ১৮ গোল করলেও গ্রুপের শীর্ষে উঠতে পারেনি বাংলাদেশ। কারণ চীন এরই মধ্যে তিন ম্যাচে করেছে ৩০ গোল, ফলে গোল ব্যবধানে অনেক পিছিয়ে আছে লাল-সবুজেরা। তাই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও পরিস্থিতি বাংলাদেশের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়।


আরও পড়ুনঃ

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফাইনাল ২০২৫: প্রথমবার পর্তু‌গাল জয়ী


বাছাইপর্বের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে একমাত্র শীর্ষ দলই যাবে এশিয়ান কাপের মূলপর্বে। সেই পথ পাড়ি দিতে হলে বাহরাইন ও চীনের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও মূল টুর্নামেন্টে পৌঁছাতে এখনো কঠিন পথ বাকি।

আজ চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। টিকে থাকার লড়াইয়ে আজ অবশ্যই জয় পেতে হবে তাদের। এরপর ৩০ নভেম্বর চীনের বিপক্ষে খেলবে লাল-সবুজেরা, যেখানে ড্র করলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হতে পারে বাংলাদেশকে।

, , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে