এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
Ad Banner

এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার এই মুহূর্তে
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বড়রা(হামজা,সমিত ও জায়ানরা) আগেই বাদ পড়েছে। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল বাছাইপর্বে শুরুটা দুর্দান্ত করেছে। আজ শনিবার নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলের বন্যায় ভাসালো যুবারা। এই ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ মানিক।
বাংলাদেশ অনূর্ধ্ব‌‌-১৭ ফুটবল দল । বাফুফে
                       
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বড়রা(হামজা,সমিত ও জায়ানরা) আগেই বাদ পড়েছে। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল বাছাইপর্বে শুরুটা দুর্দান্ত করেছে। আজ শনিবার নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলের বন্যায় ভাসালো যুবারা। এই ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ মানিক।

চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ১১ মিনিটেই বাঁ দিক থেকে মানিকের দারুণ ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন রিফাত কাজী

২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। নাজমুল হুদা ফয়সালের নিখুঁত ফ্রি-কিক থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। ৪৩ মিনিটে আসে তৃতীয় গোল। ডি-বক্সের ভেতর জটলার মাঝে ছিটকে আসা বল পেয়ে আবারও গোল করেন মানিক। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ৩-০ লিড নিয়ে।

আরও পড়ুনঃ অনূর্ধ্ব-১৭ বিশ্ব‌কাপ ২০২৫: ব্রাজিলসহ যারা গেল সেমি-ফাইনালে?

বিরতির পরও আক্রমণাত্মক ছিলেন গোলাম রব্বানী ছোটনের ছেলেরা। তবে সুযোগ পেলেও দ্বিতীয়ার্ধে দুটির বেশি গোল করা সম্ভব হয়নি। ৪৯ মিনিটে চতুর্থ গোল করেন বায়েজিত বোস্তামি। আর ৮৮ মিনিটে আকাশ আহমেদের গোল নিশ্চিত করে ৫-০ ব্যবধানে বড় জয়

আগামী সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনাই। ৬ দলের এই গ্রুপ থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দলই মূলপর্বে খেলার সুযোগ পাবে।

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে