
৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়। তবে ১ম দিন ভেসে যায় বৃষ্টিতে। আজ(বৃহস্পতিবার) ২য় দিনে ভারতকে ৪৬ রানেই অলআউট করে দেয় নিউজিল্যান্ড। তাদের মধ্যে মাঠে নেমেই যাওয়া-আসার মিছিল শুরু হয়ে যায়। কোহলি-রাহুলসহ আরও ৩ জনকে কিউয়ি বোলাররা খালি হাতে প্যাভিলিয়নে পাঠায়।

ভারত বনাম নিউজিল্যান্ড ১ম টেস্টে হেনরির ফাইফার | ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের সাথে এবং ঘরের মাঠে এটিই সর্বনিম্ন রানের রেকর্ড ভারতের । তবে সবমিলিয়ে এটিই ৩য় সর্বনিম্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে ৩৬ আর ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানের সর্বনিম্ন রানের ইনিংস আছে রোহিত-কোহলিদের।
এ ম্যাচে ঘরের মাঠে দ্রুত ৬ উইকেট পতনেরও এক বিরল লজ্জার রেকর্ড গড়েছে ভারত। ৫৫ বছরে এমন ঘটনা দেখেনি ভারতীয় সমর্থকেরা। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেটের পতন হয়েছিল ভারতের। যা কিউইদের পেসার লাইনআপ করে দেখালো।
তিন স্পিনার আর দুই পেসার নিয়ে বেঙ্গালুরু টেস্টে নেমেছিল ভারত । ভারতের এমন স্কোয়াড সাজানো দেখে ধারণা করা হচ্ছিলো স্পিনসহায়ক পিচ হবে। তবে তা ভুল প্রমান করলেন নিউজিল্যান্ডের পেসাররা।
১ম দিন বৃষ্টিতে ভেস্তে গেলে,২য় দিনে মাঠে নেমেই ভারতের ব্যাটাররা নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়েন। অধিনায়ক রোহিত শর্মার উইকেটের মধ্যে দিয়ে শুরু হয় ভারতের যাওয়া-আসার মিছিল। বড় শট খেলতে গিয়ে টিম সাউদির বলে ভারত অধিনায়ক হয়েছেন বোল্ড।
এর পর ভিরাট কোহলি, লুকেশ রাহুল, সরফরাজ খান এবং রবিন্দ্র জাদেদা ফেরেন কোনো রান না করেই। যশস্বী জয়সওয়াল ৬৩ বলে ১৩ রান করে ক্যাচ দিতে বাধ্য হয়েছেন। ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতি যায় ভারত।
লাঞ্চের পর হেনরির প্রথম বলেই রবিচন্দ্রন অশ্বিন মেরেছেন গোল্ডেন ডাক। এরপর ব্যাটার ঋষভ পান্তও সেই হেনরির শিকার। টম ল্যাথামকে ক্যাচ দেন তিনি। এরপরেই ১ রান করে ফেরেন জাসপ্রিত বুমরাহ। বাড়তি বাউন্সের বলে উড়িয়ে মেরেছিলেন। ফাইন লেগ থেকে দুর্দান্ত এক ক্যাচ নেন হেনরি। হেনরি টেস্ট ক্যারিয়ারের শততম উইকেট হিসেবে তুলে নেন কুলদীপ যাদবের উইকেট।
ভারত কি পারবে নিউজিল্যান্ডকে পাল্টা জবাব দিতে? পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ