কেভিন ডি ব্রুইনে: সৌদি লিগে যাওয়ার পথ উন্মুক্ত!
Ad Banner

কেভিন ডি ব্রুইনে: সৌদি লিগে যাওয়ার পথ উন্মুক্ত!

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৫৫৩ বার এই মুহূর্তে
kevin de bruyne, কেভিন ডি ব্রুইনে,কেভিন ডি ব্রুইনা,ম্যানচেস্টার সিটি,ডি ব্রুইনা।
সৌদি থেকে প্রস্তাব পেলে বিবেচনা করে দেখবেন ডি ব্রুইনে | ছবি: রয়টার্স
                       

কেভিন ডি ব্রুইনে এবার মুখ খুললেন তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আর্থিক চাহিদাকে প্রাধান্য দিয়ে,ছারতে চান ইউরোপ। কোটি কোটি টাকার ঝনঝনানি সৌদি লিগে যেতে আটঘাট বেঁধে প্রস্তুত কেভিন ডি ব্রুইনে।

kevin de bruyne, কেভিন ডি ব্রুইনে,কেভিন ডি ব্রুইনা,ম্যানচেস্টার সিটি,ডি ব্রুইনা।

সৌদি থেকে প্রস্তাব পেলে বিবেচনা করে দেখবেন ডি ব্রুইনে | ছবি: রয়টার্স


২০১৫/১৬ মৌসুমে জার্মান ক্লাব ওলভসবার্গ থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে পারি জমান কেভিন ডি ব্রুইনে। ম্যান সিটির হয়ে ২৫৭ ম্যাচ খেলে ৬৮ গোলের পাশাপাশি করেছেন ১১২ টি এসিস্ট। তাকে গোল কিংবা এসিস্ট দিয়ে বিচার করা যাবেনা। তিনি মাঠে থাকলে খেলায় যে ইম্পেক্ট রাখেন,তা সত্যিই প্রশংসনীয়।

আরও পড়ুন: উয়েফা ইউরো ২০২৪ : চূড়ান্ত হল ২৪টি দল

কেভিন ডি ব্রুইনেকে সৌদিতে যাওয়ার কথা বল্লে তিনি বলেন,”সৌদি আরব? আমি সব কিছুর জন্য উন্মুক্ত”

“সৌদি আরব থেকে প্রস্তাব এলে ভাববো কিনা? আমার বয়সে আপনাকে সবকিছুর জন্য উন্মুক্ত থাকতে হবে”

“যদি আমি সেখানে দুই বছর খেলি, আমি অবিশ্বাস্য পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবো, এর আগে আমাকে ১৫ বছর ফুটবল খেলতে হয়েছিল এবং সম্ভবত সেই পরিমাণে পৌঁছতে পারিনি”

“আমার স্ত্রীর জন্য, একটি নতুন রোমাঞ্চের জন্য সৌদি ঠিক আছে। আমাকে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, এটা নিয়ে আমরা পরিবারের সাথে আলোচনা করছি”

“আমার চুক্তি ম্যানসিটিতে এক বছর বাকি আছে, তাই এটি নিয়ে চিন্তা করার এবং আমার ভবিষ্যত নির্ধারণ করার সময় এসেছে”

, , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে