সিলেট টাইটান্সে: ওমরজাই,মেন্ডিস,মোহাম্মদ আমির এবং মঈন আলী
Ad Banner

সিলেট টাইটান্সে: ওমরজাই,মেন্ডিস,মোহাম্মদ আমির এবং মঈন আলী

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৮২ বার এই মুহূর্তে
সিলেট টাইটান্সের সরাসরি বিদেশী সাইনিংয়ে চমক
সরাসরি চুক্তিতে সিলেটে মেন্ডিস,আমির,মঈন ও ওমরজাই। ছবি: সংগৃহীত
                       

সিলেট টাইটান্স ডিরেক্ট সাইনিংয়ে বিদেশী খেলোয়াড় নেওয়ায় রীতিমতো বাজিমাত করে ছাড়ল। এই নতুন ফ্রাঞ্চাইজিটি যে বিপিএল দ্বাদশ আসরকে গুরুতরভাবে নিয়েছে,যা তাদের দেশি ও বিদেশি সাইনিং গুলোর দিকে তাকালে স্পষ্ট বুঝা যায়।

সিলেট টাইটান্সের সরাসরি বিদেশী সাইনিংয়ে চমক

সরাসরি চুক্তিতে সিলেটে মেন্ডিস,আমির,মঈন ও ওমরজাই। ছবি: সংগৃহীত


এর আগে ডিরেক্ট সাইনিং হিসেবে দেশি খেলোয়াড়রা ছিলেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এবার চারজন বিদেশী খেলোয়াড়রের ব্যাপারে ঘোষণা দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তারা হলেন পাকিস্তানের বাহাতি পেসার মোহাম্মদ আমির,ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা মঈন আলী, শ্রীলঙ্কার বিধ্বংসী ওপেনার কুশাল মেন্ডিস ও আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাই।


আরও পড়ুনঃ 

বিপিএল ২০২৬: নিলামের আগে ১০ দেশি ক্রিকেটার দলে

বিপিএল ২০২৬: পাচঁ দল চূড়ান্ত, সময়সূচী ও দল


ভাল খেলোয়াড় সাইনিংয়ের পাশাপাশি কোচিং স্টাফেও কোনো অবহেলা করেনি সিলেট টাইটান্স। মিরাজদের প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত ও সফল কোচ সোহেল ইসলামকে। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক বাংলাদেশী ওপেনার ইমরুল কায়েসকে,পেস বোলিং কোচ হিসেবে থাকছেন আরেক সাবেক জাতীয় দলের ক্রিকেটার সৈয়দ রাসেল,আর ফিল্ডিং কোচের দায়িত্ব রাখা হয়েছে কিমস্লে রব।

, , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে