Inter Miami Vs New England: মেসির হ্যাটট্রিক ও মিয়ামির রেকর্ড
Ad Banner

Inter Miami vs New England: মেসির হ্যাটট্রিক ও মিয়ামির রেকর্ড

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫৭৭ বার এই মুহূর্তে
                       

ফুটবল বিশ্ব দেখে চলেছে মেসি ম্যাজিক। এই আর্জেন্টাইন অধিনায়ক কিছুদিন আগেই জাতীয় দলে করেছিলেন হ্যাটট্রিক। এবার মিয়ামিতেও হ্যাটট্রিক করলেন মেসি। সেই সাথে তার দল গড়েছে,মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসের একটি দুর্দান্ত রেকর্ড। তাছাড়া তার দল এই ম্যাচ জয়ের কারনে, টিকিট কেটে ফেলেছে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের। যা মাঠে উপস্থিত স্বয়ং ফিফা প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন।

Lionel Messi,Inter miami,inter miami vs new england,mls.

মেসির আরও একটি হ্যাটট্রিকের রাত | ছবি: সংগৃহীত


আজ মাঝরাতে(রবিবার) বাংলাদেশ সময় ভোর ৪টায় ঘরের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়াম মাঠে নামে দু’দল।

 

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এদিন শুরুর একাদশে ছিলেন না(বেঞ্চ)। তার মাঠে নামার আগে প্রথম ভাগ শেষ হয় ২-২ ব্যবধানে। তবে ম্যাচে নামা মাত্র ১১ মিনিটের ব্যবধানে ৩টি গোল করেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। এছাড়া সাবেক উরুগুইয়ান তারকা ফুটবলার সুয়ারেজ করেছেন দুটি গোল।

 

এদিকে মেসির হ্যাটট্রিকের দিনে মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাসও গড়েছে তার ক্লাব। এই জয়ে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে মায়ামি। ৩৪ ম্যাচ শেষে জেরার্দো টাটা মার্টিনো বাহিনীর পয়েন্ট ৭৪। ২২টি জয় ও ৮টি ড্রয় ও ৪ হারে রেকর্ড পয়েন্ট অর্জন করে মেসি-সুয়ারেজের দল। এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের।

আরও পড়ুন:বার্সায় খেলেও,মেসি বিশ্বের সেরা ক্লাব বল্লেন রিয়াল মাদ্রিদকে

এদিন ম্যাচের শুরুতে কিছুটা রক্ষণাত্মক খেলেছেন মেসিরা। এই সুযোগে দ্বিগুণ লিড নিয়ে স্বাগতিকদের চেপে ধরেছিল এমএলএসের শক্তিশালী এই দলটি। ম্যাচের দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের আর্জেন্টাইন উইঙ্গার লুকা লাঙ্গোনির পা থেকে তারা প্রথম লিড পায়। ৩৪তম মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন ডিলান বোরেরো।

 

এরপরই কাউন্টার অ্যাটাকে যায় জেরার্দো টাটা মার্টিনোর শীষ্যরা। মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বিরতির আগেই মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেজ। ৪০-৪৩ মিনিটে দুটি গোল করেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। এরপর ৫৮তম মিনিটে লিড এনে দেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।

লিওনেল মেসি,ইন্টার মিয়ামি,এমএলএস,মেজর লিগ সকার।

    লিওনেল মেসি | ছবি: সংগৃহীত

ম্যাচের ৫৫ মিনিটে ৩-২ গোলে এগিয়ে থাকা মায়ামি তখন মাঠে নামায় প্রধান তারকা মেসিকে। মাঠে নেমেই মেসি ম্যাজিক শুরু— ম্যাচের ৭৮, ৮১ ও ৮৯ মিনিটে ঝড় তুলেন মেসি। প্রথম গোলটি করেন ডি বক্সের বাইরে থেকে এরপর বক্সে ঢুকে শেষটা সুয়ারেজের দারুণ ক্রসকে ডান পায়ের স্পর্শে।

 

মৌসুমের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে প্রথম এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেছিল মেসিরা। এবার এটি নিয়ে আনুষ্ঠানিক উদযাপন করেন মেসি-সুয়ারেজরা। ২০২০ সালে ক্লাব প্রতিষ্ঠার পর তাদের প্রথম এমএলএস শিরোপা এটি।

 

শুক্রবার প্লে-অফের প্রথম ম্যাচে মিয়ামি মুখোমুখি হবে সিএফ মন্ট্রিল ও আটালান্টা ইউনাইটেডের মধ্যে বিজয়ী দলের সঙ্গে।

, , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে