ফ্রান্সের সাথে জয়ের ফলে যা পেল জার্মানি!
Ad Banner

ফ্রান্সের সাথে জয়ের ফলে যা পেল জার্মানি!

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৩ বার এই মুহূর্তে
                       

জার্মানির প্রধান কোচ হান্সি ফ্লিককে চাকরিচ্যুত এবং শেষ ৫টির ৪টিতে হার। তারই সাথে সাথে প্রতিপক্ষ ফ্রান্স। সব মিলিয়ে ঘরের মাঠে জার্মানি ছিল বার্তি চাপে।

রুডি ভোলারের অধিনে জার্মানির ছন্দে ফেরা | ছবিঃ টুইটার

রুডি ভোলারকে ভারপ্রাপ্ত কোচ রাখা হয়। তিনি সেখানে করে দেখান ম্যাজিক। কিছুদিন আগেও যেখানে হান্সি ফ্লিকের অধিনে জার্মানির ভরা ডুবি চলছিল। সেখানে তিনি এসে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে দিলেন।

থমাস মুলার শুরুতেই দলকে এগিয়ে দেয় | ছবিঃ টুইটার

শুরুটা জার্মানি মিডফিল্ডার মুলারকে দিয়ে। তিনি ম্যাচের ৪র্থ মিনিটে জার্মানিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের অর্ধ বিরতিতে স্কোরলাইনে আর কোনরূপ পরিবর্তন আসেনি।

লিওরয় সানের গোলে ব্যবধান ২-০ | ছবিঃ টুইটার

বিরতি শেষে দুই দলই খুব আক্রমনাত্মক ফুটবল খেলে। তবে সেখানে আবার এগিয়ে যায় সানের গোলে। কাই হাভার্টজের এসিস্টে গোল পায় সানে। ব্যবধানটা ২-০ নিয়েই মাঠ ছাড়তে পারত। তবে ৮৯’ মিনিটে ফ্রান্সের কামাভিঙ্গাকে ফাউল করে বসেন রডিগার বক্সের ভিতরে। সেখানে ফ্রান্স পেনাল্টি উপহার পায়। সেখানে গ্রিজম্যান ব্যবধান কমায়। অবশেষে ২-১ গোলে জয় পায় জার্মান।

জার্মানি এই ম্যাচে যা অর্জন করেছেঃ

• এই বছরের
মার্চের পর থেকে এই প্রথম জয় পেয়েছে জার্মানি।
• ফ্রান্সের সাথে প্রথম জয় ২০১৪ সালের পর থেকে।
• ফ্রান্সকে এই বছরে হারের স্বাদ দিয়েছে সর্ব প্রথম এই জার্মানি।

, , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে