১০ এ ৫ কুমিল্লা ভিক্টোরিয়ান্স,রংপুর ও বরিশালের ফাইনালে উঠার
Ad Banner

১০ এ ৫ কুমিল্লা ভিক্টোরিয়ান্স,রংপুর-বরিশালের ফাইনালে উঠার লড়াই

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৬ বার এই মুহূর্তে
বিপিএল ১০ম আসর কোয়ালিফায়ার ম্যাচ
এলিমিনেটেড চট্টগ্রাম চ্যালেঞ্জার,ফরচুন বরিশাল ও রংপুর খেলবে ২য় কোয়ালিফায়ারে। ৫ম বারের মতো ফাইনাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ছবিঃ সংগৃহীত
                       

বিপিএলে ১০ বারের মধ্যে ৫ বারই ফাইনাল খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা যতবারই ফাইনাল খেলেছে,তারা খালি হাতে ফিরেনি। তাহলে কি এবারও কাপ নিবে কুমিল্লা?।

বিপিএল ১০ম আসর কোয়ালিফায়ার ম্যাচ

এলিমিনেটেড চট্টগ্রাম চ্যালেঞ্জার,ফরচুন বরিশাল ও রংপুর খেলবে ২য় কোয়ালিফায়ারে। ৫ম বারের মতো ফাইনাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ছবিঃ সংগৃহীত


বিপিএল ১০ম আসরের ১ম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়, টেবিলের শীর্ষ দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। সেখানে রংপুর আগে ব্যাট করে ১৮৬ লক্ষ্য তৈরি করে দেয় কুমিল্লার জন্য। কুমিল্লার লক্ষ্যমাত্রা ভেদ করে মাত্র ৪ উইকেট খুইয়ে এবং ৯ বল হাতে রেখে।

 

আপনি যদি রংপুরের পুরো ব্যাটিং ইনিংস না দেখে থাকেন,তাহলে আপনার মনে হবে যে,রংপুর হয়তো ভালই ব্যাট করেছে। তবে আপনার ধারণা ভুল!। রংপুর শুরুতেই চাপে পড়ে। সেই খাদের কিনারায় থেকে উঠিয়ে আনেন ৯৭ রান করে নকআউট থাকা জিমি নিশাম।

 

কুমিল্লা রংপুরকে শুরুতে চেপে ধরলেও,শেষে কুমিল্লার বোলাররা খরুচে হয়ে যায়। শেষের চাপ কুমিল্লা ব্যাটিংয়ের শুরুতেও প্রতিফলিত হয়। তবে জিমি নিশামের মতো একা নয়। বাংলার দুই সেরা ব্যাটার লিটন কুমার দাস ও তাওহিদ রূদয় মিলে ১৪৩ রানের জুটি গড়ে তুলেন। সেখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর রাইডার্স।

 

দিনের ম্যাচে আয়োজিত হয় এলিমিনেটরের লড়াই। সেখানে পয়েন্ট টেবিলের ৩য় ও ৪র্থ নম্বর দল হিসেবে বরিশাল ও চট্টগ্রাম লড়ে। ফরচুন বরিশাল সেখানে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পায়।

 

যেহেতু ফরচুন বরিশাল জিতেছে,তাই ফরচুন বরিশাল ২য় কোয়ালিফায়ারে যায়গা করে নিয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার এলিমিনেটরে হেরে টুর্নামেন্ট থেকে ৪র্থ দল হিসেবে বিদায় নিয়েছে। ২য় কোয়ালিফায়ারে বুধবার(২৮ জানুয়ারি) মুখোমুখি হবে,১ম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানের কাছে হারা দল রংপুর রাইডারস ও ফরচুন বরিশালের।

 

আপনার কি মনে হয়,কোন দল হতে যাচ্ছে,বিপিএল ১০ তম আসরের ২য় ফাইনালিস্ট? নিচে কমেন্ট করে জানিয়ে দিন।

, , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে