৭ গোলের নাটকীয় ম্যাচে মেসিদের হার
Ad Banner

৭ গোলের নাটকীয় ম্যাচে মেসিদের হার

  • প্রকাশিত হয়েছে: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪০৭ বার এই মুহূর্তে
আল হিলাল বনাম ইন্টার মায়ামি
আল হিলাল বনাম ইন্টার মায়ামি | ছবিঃ সংগৃহীত
                       

ক্লাব ফ্র্যান্ডলি ম্যাচে গতকাল (৩০ জানুয়ারী) রাত ১২ টায় মুখোমুখি হয়েছে, সৌদি প্রো লিগের নেইমার জুনিয়রের আল হিলাল ও এমএলএস লিগের মেসির দল ইন্টার মায়ামি। ৭ গোলের নাটকীয় ম্যাচে মেসিদের নিরাশ করে আল হিলাল।

আল হিলাল বনাম ইন্টার মায়ামি

আল হিলাল বনাম ইন্টার মায়ামি | ছবিঃ সংগৃহীত


ব্রাজিলিয়ান তারকা নেইমারের দল আল হিলাল খেললেও। তিনি ছিলেন না উপস্থিত। হাটুর ইনজুরির জন্য পুরো মৌসুম থেকেই ছিটকে গিয়েছেন। তবে তার সতীর্থরা ভালভাবেই সামাল দিয়েছেন।

লিওনেল মেসি

মেসির পেনাল্টিও হারকে থামাতে পারেনি | ছবি: সংগৃহীত


ম্যাচের মাত্র ১০ মিনিটেই মায়ামির জালে বল পাঠায় আলেক্সান্দার মিত্রোভিচ। এর ৩ মিনিট পরই মায়ামির রক্ষণ প্রধান অ্যালেনের ভুলে আরেকটি গোল খেয়ে বসে মেসিরা। হিলালের হয়ে এই ২য় গোল করেন আল হামদান। ম্যাচে ১৩ মিনিটেই ২ গোলে এগিয়ে যায় হিলাল।

মেসি

৭ গোলের ম্যাচে মেসির প্রাপ্তি,পেনাল্টি থেকে ১টি গোল এবং ১টি এসিস্ট | ছবিঃ সংগৃহীত


তবে মেসিদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ৩৪ মিনিটে মায়ামি নিজেদের প্রথম গোল পায়। হিলালের জালে বল পাঠান লুইস সুয়ারেজ। যদিও ভিএআর দেখে পরবর্তীতে গোলের রায় দেন রেফারি।

 

প্রথমার্ধ এগিয়ে থেকেই শেষ করে আল হিলাল। পরিষ্কার করে বল্লে, ৩-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে সৌদি প্রো লিগের ক্লাবটি। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে দলের ব্যবধান কমান মেসি। পরে অবশ্য সমতায় ফেরে মায়ামি, কিন্তু ৮৮ মিনিটে ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে আল-হিলাল এগিয়ে যায়। যা আর শোধ করতে পারেনি মেসিরা। শেষমেশ ৪-৩ ব্যবধানে হেরে মাঠ ত্যাগ করে মেসিরা।

 

২রা ফেব্রুয়ারী মেসিরা ফের মাঠে নামবে সৌদির আরেক ক্লাবের সাথে। সেই ক্লাবটি হচ্ছে আল নাসর। যেখানে খেলে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো।

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে