
বিপিএল ১০ তম আসরের উদ্বোধনী ম্যাচে,ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে, দুর্দান্ত শুরু পেল নতুন ফ্রাঞ্চাইজ দল দুর্দান্ত ঢাকা। গত আসরে কুমিল্লা শুরুর ৩ ম্যাচ টানা হারার পরেও,সেবার চ্যাম্পিয়ন হয়। তাই তাদের হারাবার কিছু নেই।

বিপিএল ১০ তম আসরের প্রথম হ্যাট-ট্রিক শরিফুলের | ছবিঃ সংগৃহীত
আজ(শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিটে টুর্নামেন্টের ১ম বল মাঠে গড়ায়। টসে ঢাকা জয় লাভ করে,কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায়। ঢাকার ব্যাটিং লাইনআপে তেমন ভাল কেউ না থাকলেও, দেশের টপ ৫ পেসারের দু’জন তাসকিন ও শরিফুল আছেন। ইনজুরি থেকে ফিরে তাসকিন ২ উইকেট শিকার করেছেন। অপরদিকে এবারের আসরে প্রথম বিদেশি কিংবা দেশি,যেখান থেকেই হোক না কিনা। তিনি হ্যাটট্রিক উইকেট শিকার করেছেন। যা কিনা বিপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে ৩য়(শরিফুল)।
লিটন দাস ব্যাক্তিগত ১৩ রানে কাটা পড়লে,৩ নম্বরে ব্যাট করতে আসা রূদয় ও কুমিল্লার সাবেক অধিনায়ক ইমরুল কায়েস মিলে ১০৭ রানের জুটি গড়ে তুলেন। দলীয় ১৩০ রানের মাথায় রূদয় ৪৭(৪১) রান করে ফিরেন। তার ১ রান বাদেই কায়েসকেও ফিরান ঢাকার পেসার তাসকিন আহমেদ। তিনি ফিরার আগে ৫৬ বলে ৬৬ করেন। ঢাকার বোলারদের দারুন বোলিংয়ে কুমিল্লাকে ১৪৩ রানে থামায়।
আরও পড়ুনঃ বিপিএল ২০২৪ : দেখে নিন ১০তম আসরের পূর্ণাঙ্গ সময়সূচি
শ্রীলঙ্কান ওপেনার গুনাথিলাকাকে নিয়ে নাঈম শেখ খুব ভাল শুরু পায়। একটা সময় মনে হচ্ছিল যে,ঢাকা খুব সহজেই জিতে যাবে। তবে তা হয়নি। খেলা গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। নাঈম ৫২(৪০) ও গুনাথিলাকা ৪১(৪২) করে সাজঘরে ফিরেন। ইরফান শুক্কুরের ১৬ বলে ২৪ রানের ক্যামিওতে,ঢাকা জয়ের বিশ্বাস মনে আনতে শুরু করে। শেষ ওভারে মুস্তাফিজ বাধা সামলিয়ে,ঢাকা তাদের প্রথম ম্যাচেই জয় পায়।ম্যাচ সেরা হয়েছেন শরিফুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৪৩/৬ (লিটন ১৩, ইমরুল ৬৬, হৃদয় ৪৭, খুশদিল ১৩, জাকের আলী ০*, রোস্টন চেজ ০, মাহিদুল ০ ; তাসকিন ২/৩০, শরীফুল ৩/২৭, আরাফাত ০/২৫, চতুরাঙ্গা ১/২২, উসমান ১/২৮, গুনাতিলকা ০/৯)
দুর্দান্ত ঢাকা: ১৯.৩ ওভার ১৪৭/৫ (গুনাতিলকা ৪১, নাঈম ৫২, ক্রুসপুল্লে ৫, ইরফান ২৪, সাইফ ৭, মোসাদ্দেক ১*, চতুরাঙ্গা ৬* ; ফোর্ড ০/২৫, মুশফিক ০/১৯, চেজ ০/১৮, তানভীর ২/২৭, মোস্তাফিজ ২/৩১, হদয় ০/৪, খুশদিল ১/১২)।