মেসির পর ইন্টার মায়ামিতে যোগ দিলেন লুইস সুয়ারেজ
Ad Banner

মেসির পর ইন্টার মায়ামিতে যোগ দিলেন লুইস সুয়ারেজ

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫২ বার এই মুহূর্তে
লুইস সুয়ারেজ
আপাতত ১ বছরের জন্য চুক্তি হয়েছে ইন্টার মায়ামি ও লুইস সুয়ারেজের মধ্যকার | ছবিঃ ফাইল
                       

আগেই ইউরোপ থেকে বিদায় নিয়ে ছোট বেলার ক্লাব ন্যাসিওনালে যোগ দিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ন্যাসিওনাল থেকে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যোগ দিয়ে বেশ সুখের সময়ই পার করছিলেন বার্সেলোনার এই সাবেক তারকা। গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে,গ্রেমিও ছেড়ে মায়ামিতে যোগ দিবেন লুইস সুয়ারেজ। এবার সেই গুঞ্জনই সত্যি হচ্ছে।

লুইস সুয়ারেজ তার ক্লাব পরিবর্তন করে মায়ামিতে যোগ দেওয়া সম্পর্কে জানান এই যে,”আমি খুব খুশি ও উচ্ছ্বসিত এই নতুন চ্যালেঞ্জ ও ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে।

আমি অপেক্ষা করতে পারছিনা এটা শুরু করতে, এবং আমি তৈরি এই সেরা ক্লাবটির সাথে আরও টাইটেল জিততে বাস্তবে।

সুয়ারেজের আগে শুধু মেসি নয়,তার সাবেক ক্লাবের আরও বেশ কিছু খেলোয়াড় যোগ দিয়েছিলেন মায়ামিতে। যাদের সাথে কিনা ৬ বছর তিনি এর আগে খেলেছিল। তারা হলেন বুস্কেটস ও জর্দি আলবা। তারা ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত একসাথে খেলেছেন। তাদের ৪ জনেরই আবারও রিইউনিয়ন হচ্ছে মায়ামিতে। শুভকামনা সুয়ারেজের জন্য।

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে