
লা লিগায় এক সময় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার লড়াই চলতো এই নিয়ে যে,কে লা লিগার টাইটেল ঘরে তুলবে। তবে ২০২৩/২৪ মৌসুমে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। লা লিগার ১৬তম রাউন্ডের খেলা শেষে শীর্ষে অবস্থান করছে জিরোনা।

জিরোনার তান্ডব চলছে লা লিগায় | ছবিঃ ফাইল
জিরোনা গেলো ম্যাচে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনার সাথে। সেখানে বার্সেলোনাকে এক হালির গোলের বন্যায় ডুবেয়েছে জিরোনা। জিরোনার ৪ গোলের বিপরীতে, বার্সার খেলোয়াড়রা শোধ করতে পেরেছে মোটে ২টি গোল।
জিরোনাকে লিড এবং ম্যাচের শুরুর গোল দোভবাইক করেন ১২ মিনিটে। তবে তার ঠিক ৬ মিনিট পর,কর্নার থেকে আসা বলকে হেডের মাধ্যমে জালে জরান রবার্ট লেভানডস্কি। কিন্তু প্রথমার্ধ শেষ পর্যন্ত সমতা রাখতে পারেনি বার্সেলোনা। গুতিরেইজের ৪০ মিনিটের সময় করা গোলে, ২-১ ব্যবধানে এগিয়ে থেকে জিরোনা বিরতিতে যায়।
বার্সেলোনা বেশ কিছু সুযোগ পায়। তবে তারা সুযোগগুলো সঠিক সময় কাজে লাগাতে ব্যর্থ হয়। যার মাশুলস্বরূপ ৮০ মিনিটে আবারও গোল হজম করে বার্সা। অতিরিক্ত সময়ে (৯০+২’ মিনিটে) ম্যানসিটির ট্রেবল জয়ী সাবেক অধিনায়ক এলকাই গুন্ডুগান গোল শোধ করে। তবে তার ঠিক ৩ মিনিট পর ফের গোল করে জিরোনার আরেক খেলোয়াড় স্টুয়ানি।
বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগার টাইটেল বা ট্রফি প্রতিযোগিতায় শীর্ষে আছে জিরোনা। তার ঠিক পরের স্থান, ৩৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে অবস্থান করছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। উভয় দলই ৩৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৩ ও ৪ নম্বরে অবস্থান করছে আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনা।