ভারতকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
Ad Banner

ভারতকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৫০২ বার এই মুহূর্তে
Australia champions of icc world cup 2023
ভারতকে ফাইনালে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া | ছবিঃ আইসিসি
                       

মিশন হেক্সা জয় করলো অস্ট্রেলিয়া। শেষবার ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অজিরা। এবার অর্থাৎ ২০২৩ বিশ্বকাপে ভারতকে আটকিয়ে দিল ফাইনালে তারা। যে ভারত কিনা গ্রুপ ম্যাচে একটিতেও হারেনি,এমনকি সেমিফাইনালেও না। কিন্তু অজিরা জানে কিভাবে ম্যাচ বের করতে হয়।

Australia champions of icc world cup 2023

ভারতকে ফাইনালে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া | ছবিঃ আইসিসি


শুরুতেই টস ভাগ্য সহায় হয় অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। যেখানে ভারতকে অজি বোলাররা আটকিয়ে দেয় মাত্র ২৪০ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল ৬৬(১০৭) রান। অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক পুরো টুর্নামেন্ট জুড়ে আলো ছড়াতে না পারলেও। যায়গা মতো ফাইনালে গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট তুলে নিয়েছেন। ভারতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজকের উইকেটটা বোধয় বোলিংয়ের জন্য ভাল।

Aussie batter celebrate the winning moment

২০২৩ বিশ্বকাপে ম্যাক্সওয়েলের জয়সূচক রান করার পর লাবুশেনের সাথে জয় উল্লাস | ছবিঃ আইসিসি


তবে সেটার ছিটেফোঁটাও দেখা যায়নি অজিদের ব্যাটে। তারা রীতিমতো চালিয়েছে তান্ডব। শুরুর দিকে ত্রাভিস হেড ধীরগতির ক্রিকেট খেললেও,পরে তার আসল রূপের দেখা মিলে। এককথায় তিনিই ম্যাচ বের করে এনেছেন ভারতের থেকে। তিনি খেলেছেন ১৩৭(১২০) রানের অতিমানবীয় ইনিংস। তাছাড়া মার্নাস লাবুশেন তার সাধ দিয়েছেন। তিনি ১১০ বলে ৫৮ রান করে অপরাজিতা থাকেন। যখন অস্ট্রেলিয়ার জিততে ২ রান প্রয়োজন,তখন আউট হন হেড। শেষে আফগান বোলারদের তুলোধুনো করা ব্যাটার ম্যাক্সওয়েল জয়সূচক রান সংগ্রহ করে ম্যাচ জেতান।

অস্ট্রেলিয়া ৬ উইকেট ও হাতে ৪২ রেখে ৬ষ্ঠ বারের মতো ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করে।

 

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

ভারত: ২৪০/১০ (৫০)

লোকেশ রাহুল ৬৬(১০৭),বিরাট কোহলি ৫৪(৬৩); স্টার্ক ১০-০-৫৫-৩

অস্ট্রেলিয়া: ২৪১/৪ (৪৩)

ত্রাভিস হেড ১৩৭(১২০),মার্নাস লাবুশেন ৫৮(১১০); বুমরাহ ৯-২-৪৩-২

 

ফলাফলঃ অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

 

ম্যাচ সেরাঃ ত্রাভিস হেড

টুর্নামেন্ট সেরাঃ বিরাট কোহলি (৭৬৫ রান)

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে