পাকিস্তানকে হোম-অ্যাওয়েতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের রেকর্ড‌
Ad Banner

পাকিস্তানকে হোম-অ্যাওয়েতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের রেকর্ড‌

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩ বার এই মুহূর্তে
bangladesh cricket team,bcb,বাংলাদেশ ক্রিকেট দল,বাংলাদেশ,বাংলাদেশ ক্রিকেট,
বাংলাদেশ ক্রিকেট । সংগৃহীত
                       

টেস্টে বাংলাদেশের টানা এক হালি জয় ও পাকিস্তানকে হোম ও অ্যাওয়েতে হোয়াইট ওয়াশ করে টাইগারদের নতুন রেকর্ড। এই জয়গুলোর ফলে বাংলাদেশ আগামী টেস্ট সিরিজ অর্থাৎ অজিদের হোম গ্রাউন্ডে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে যাবে।

 

পাকিস্তান প্রথম ইনিংসের জবাবে ৪৬ রান পিছিয়ে শেষ করে। এর পরের ইনিংসে লিটন,মুশফিকরা আরও ৩৯০ রান যোগ করলে পাকিস্তানের জয়ের লক্ষ্য দাড়ায় ৪৩৭। কিন্তু তাইজুলের সিক্সফারে উড়ে যায় পাকিস্তান। যার ফলে ৭৮ রানে সিলেট টেস্টও জিতে যায় বাংলাদেশ।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে (বুধবার,২০ই মে) ২য় টেস্টের শেষ দিনে পাকিস্তানের হাতে ছিল মাত্র ৩ উইকেট আর জয়লাভ করতে রান প্রয়োজন ছিল ১২১। তবে তখনও পাকিস্তানের জয়ের আশা বেঁচে ছিল স্বীকৃত ব্যাটার রিজওয়ানের ফলে।

আরো পড়ুনঃ ব্রাজিল নয়, বিশ্ব‌কাপে চার দলকে এগিয়ে রাখলেন ভিনি

রিজওয়ান ও সাজিদ মিলে ৫৪ রান যোগ করে। কিন্তু সাজিদ তাইজুলের স্বীকার হয়ে ফিরে গেলে, ম্যাচ আবারও বাংলাদেশের দিকে হেলে পড়ে। তার ঠিক পরের ওভারের প্রথম বলেই রিজওয়ানকে ফিরান শরিফুল। আর ওখানেই পাকিস্তানের শেষ ভরসাটুকুও অন্ধকারে মিলিয়ে যায়।

 

এরপর শেষ উইকেটটিও তাইজুল তুলে নিলে বাংলাদেশ ম্যাচটি জিতে যায়। আর মজার বিষয় হচ্ছে পাকিস্তানের শেষ তিনটি উইকেটই ৩৫৮ রানে চলে যায়।

 

 

সংক্ষিপ্ত ফলাফলঃ

 

বাংলাদেশ

১ম(ই) – ২৭৮/১০

২য়(ই) – ৩৯০/১০

 

পাকিস্তান

১ম(ই) – ২৩২/১০

২য়(ই) – ৩৫৮/১০

 

ম্যাচ: বাংলাদেশ ৭৮ রানে জয়ী।
সিরিজ: বাংলাদেশ ২-০ তে জয়ী।

, , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে