ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি
Ad Banner

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯২ বার এই মুহূর্তে
Fluminense,Chelsea,fluminense vs Chelsea,club world cup 2025
ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি | ছবি: সংগৃহীত
                       

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে চলে গেল ইংলিশ ক্লাব চেলসি। ব্রাজিলিয়ান তরুন স্ট্রাইকার জায়াও পেড্রোর জোড়া গোলেই মূলত বিদায় নিশ্চিত হয় ফ্লুমিনেন্সের। ক্লাব বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ হলো ফ্লুমিনেন্সের।

Fluminense,Chelsea,fluminense vs Chelsea,club world cup 2025

ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি | ছবি: সংগৃহীত


ইউরোপের সব জায়ান্ট ক্লাবগুলোই সবসময় আলোচনায় থাকে,মিডিয়া ফেম পায়। এই একমাত্র ক্লাব বিশ্বকাপ যেখানে ইউরোপের বহিরাগত ক্লাবগুলো সুযোগ পায় নিজেদের প্রমাণ করতে। তেমনই এক ক্লাব ফ্লুমিনেন্স। শেষবার ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির সাথে ফাইনালে হেরেছিল এই ক্লাব।

 

একসময় ইউরোপ মাতানো থিয়াগো সিলভা ফ্লুমিনেন্সের অধিনায়ক। তার ক্লাব বেশ কিছু অঘটন ঘটিয়ে সেমিফাইনাল পর্যন্ত এসেছিল। পথিমধ্যে ডর্টমুন্ডের গ্রুপে রানার্সআপ এবং নকআউট স্টেজে ইন্টার মিলান ও আল হিলালকে হারিয়েছে।

 

চেলসির ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ অথবা বর্তমানে ফর্মের তুঙ্গে থাকা পিএসজি। অবশ্য আজ রাতে রিয়াল মাদ্রিদ নাকি পিএসজি কে হতে যাচ্ছে চেলসির প্রতিপক্ষ তা জানা যাবে।

, ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে