
বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ম্যাচ দিয়ে। যেখানে বায়ার্ন গ্রুপ ‘এ’ তে রয়েছে। বায়ার্ন মিউনিখ এখন পর্যন্ত ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে (চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে)।

বায়ার্নের গোল মেশিন হ্যারি কেইন | ছবিঃ টুইটার
ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন নিজেদের মধ্যে ৩ বার দেখা হয়েছে। তার মধ্যে ১ বারও জয় পায়নি ম্যান ইউনাইটেড। ২টি জয় পেয়েছে বায়ার্ন। ১ টি ম্যাচ হয়েছে ড্র। যদি দুই দলের নিজেদের লিগ গুলোর অবস্থান বলি। বায়ার্ন বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে নম্বর ২ এ রয়েছে। অপরদিকে ম্যান ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ নম্বরে অবস্থান করছে।
বায়ার্ন মিউনিখ এবং ম্যান ইউনাইটেড মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১ টায়। এই ম্যাচকে সামনে রেখে বায়ার্নের শুরুর সম্ভাবনাময় একাদশ হতে পারে। সম্ভাবনাময় ফর্মেশন হতে পারে ৪-২-৩-১।
উইলরিচ(গোলরক্ষক) :বায়ার্নের প্রধান গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের ইন্জুরির কারনে দলে সুযোগ হয়েছে উইলরিচের।
ডেলিট (সেন্টার ব্যাক) : সাউথ কোরিয়ার সেন্টার ব্যাক ও নাপলির সাবেক সেন্টার ব্যাক কিম, দলে অন্তর্ভুক্তির পর থেকে। ডেলিট পাচ্ছেন না বেশি মিনিট খেলার সুযোগ। তবে আজ তাকে একাদশে দেখা যেতে পারে।
কিম (সেন্টার ব্যাক) : সাউথ কোরিয়ার প্রতিভাবান খেলোয়াড়ের দলে শুরুর একাদশে সুযোগ মিলবে। তা প্রায় নিশ্চিতই।
ডেভিস (লেফ্ট ব্যাক) : নিজেদের অর্ধ থেকে চমৎকার ড্রিবলিং ও রান ম্যাক করার সাহায্যে প্রতিপক্ষের অর্ধে ঢুকে স্ট্রাইকারকে গোল করাতে বেশ পটু এই খেলোয়াড়।
মাজরোই (রাইট ব্যাক) : মরক্কোর খেলোয়াড় আলো ছড়িয়ে যাচ্ছেন প্রতিটি ম্যাচে। অসাধারণ ডিফেন্সের সাথে সাথে (রাইট উইংয়ে) থাকা লিওরয় সানের সাথে খুব বুঝাপোরা ভালো।
কিমিখ (অধিনায়ক+ডিফেন্স মিড) : কিমিখ বায়ার্নের জন্য মিডফিল্ডে ভরসার প্রতিক। তাছাড়া খুব নিখুত কর্নার করতে ও ফ্রি কিক নিতে পারদর্শী।
গোরেটজকা (ডিফেন্স মিডফিল্ডার) : বুন্দেসলিগায় বর্তমান টেবিল টপার লেভারকুসেনের সাথে বায়ার্নের শেষ খেলায়। সেখানে তিনি একটি অসাধারণ গোল করেন। সেখানেই নিজেকে হাইলাইট করতে সক্ষম হন।
সানে (রাইট উইং) : অসাধারণ ফুট মুভমেন্ট ও দারুন সব স্কিলে ভরপুর একজন খেলোয়াড়। এরকম খেলোয়াড়দের প্রতিটি দল তাদের শুরুর একাদশেই রাখতে চায়। ব্যাতিক্রম ঘটবে না এখানেও।
মুসিয়ালা (এটাক মিডফিল্ডার) : উদীয়মান তরুন খেলোয়াড়। যার আছে নজরকারা ড্রিবলিং স্কিল। যা দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙ্গে প্রতিপক্ষের মনে কাপন ধরিয়ে দেয়।
গেনাব্রি (লেফ্ট উইং) : বায়ার্নে বেশ শক্ত অবস্থান এই গেনাব্রির লেফ্ট উইং স্থান।
হ্যারি কেইন (স্ট্রাইকার) : ইংল্যান্ড দলের অধিনায়ক কেইন রেকর্ড ভাঙ্গার ও গড়ায় মেতে থাকেন। তবে পাওয়া হয়নি মেজর কোনো ট্রফি। এবার কি ঘুচবে তার আক্ষেপ!