
মেসিদের সামনে শুধুই মাত্র ২ পয়েন্ট,তারপর রেকর্ড নিজেদের করে নিবে!
মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষ হতে আর মাত্র ১ টি ম্যাচ বাকি আছে। এমএলএসে নিউ ইংল্যান্ডের রেকর্ডটি ভাঙ্গতে,মেসিদের প্রয়োজন আর মাত্র ২টি পয়েন্ট। যার মানে, রেকর্ড ছুঁতে ম্যাচটি জিততেই হবে। ম্যাচটি জিতলে ৩ পয়েন্ট পেয়ে কোনো ভাগাভাগি ছাড়াই রেকর্ডটি নিজেদের করে নেবে মায়ামি।

কম্পানার গোলের পর,মেসির সাথে গোল উদযাপন | ছবি: এএফপি
৭৩ পয়েন্ট নিয়ে এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ড দলের, যেটা তারা গড়েছিল ২০২১ সালে। মায়ামি রেকর্ডের হাতছানির ম্যাচটি নিজেদের মাঠে ফ্লোরিডার সময় ১৯ অক্টোবর খেলবে সেই নিউ ইংল্যান্ড দলের বিপক্ষেই। ম্যাচটা হতে যাচ্ছে অবশ্যই জমজমাট।

মেসি খেলেছেন বদলি খেলোয়াড় হিসেবে | ছবি: এএফপি
মেসি এই ম্যাচে শুরুর একাদশেও খেলেননি। তিনি ৬১’ মিনিটে মাঠে নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। মায়ামি ম্যাচের একমাত্র গোলটি অবশ্য পেয়েছে মেসি মাঠে নামার পরই। আর মায়ামি গোল পেয়েছে যোগ করা সময়ের ৩ মিনিটে। গোলটিতে মেসি সহায়তাও করেননি।
মায়ামিকে জেতানো গোলটি করেছেন দলের ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। গোলটিতে সহায়তা করেছেন মেসির মতো আরেক বদলি খেলোয়াড় লুইস সুয়ারেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি ক্রস দিয়েছিলেন উরুগুইয়ান তারকা। সেটি ঊরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ এক ভলিতে গোলটি করেন কাম্পানা।
মেসিরা কি পারবে! নিউ ইংল্যান্ডের রেকর্ড ভেঙ্গে দিতে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে। আর পোস্টি ভাল লাগলে,অবশ্যই শেয়ার করে দিবেন।