Premier League : শুরুতে পিছিয়ে পড়লেও,ঘরের মাঠে আর্সেনালের জয়
Ad Banner

Premier League : শুরুতে পিছিয়ে পড়লেও,ঘরের মাঠে আর্সেনালের জয়

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ বার এই মুহূর্তে
Kai havertz,german,german striker,premier League
ঘরের মাঠের ধারাবাহিক হাভার্টজ,আজও প্রথম গোল এসেছে তার পা থেকে | ছবি: গেটি-ইমেজ
                       

ঘরের মাঠে আর্সেনাল শুরুতে পিছিয়ে থেকেও ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। পয়েন্ট টেবিলেও আছে স্বস্তিকর পরিস্থিতিতে। তাছাড়া আর্তেতার অস্ত্র কাই হাভার্টজ,ঘরের মাঠের প্রতিটি খেলাই করে যাচ্ছেন ধারাবাহিক গোল। ৭ ম্যাচ শেষে ভালভাবেই এগোচ্ছে আর্সেনাল।

bukayo saka,English man,Saka,Premier League,Arsenal,

২ এসিস্ট ও ১ গোলে সাউথামটনের সাথে ম্যাচ সেরা সাকা | ছবি: গেটি-ইমেজ


রহিম স্টারলিংয়ের সাউথাম্টনের ভাগে আক্রমণের সময়,সাউথামটনের ডিফেন্ডার ম্যাথুইস ফার্নান্দেজের ট্যাকেলের পর,বল নিয়ে দারুণ এক পাল্টা আক্রমণ করে। সেখান থেকে নিজের প্রিমিয়ার লিগে প্রথম এসিস্টার হিসেবে নাম লেখান। তার বাড়ানো বল থেকে গোল করেন ক্যামেরুন আর্চার। তিনি তার বা পাশ থেকে কেটে বেড়িয়ে এসে,ডান পাশের নিচের কর্নার দিয়ে বল জালে জড়ান। ৫৫’ মিনিটেই সাউথাম্টন ১-০ গোলে, আর্সেনালের ঘরের মাঠে এগিয়ে যায়।

Kai havertz,german,german striker,premier League

ঘরের মাঠের ধারাবাহিক হাভার্টজ,আজও প্রথম গোল এসেছে তার পা থেকে | ছবি: গেটি-ইমেজ


তার ঠিক ৩ মিনিট পরেই ৫৮’ মিনিটে, আর্সনাল কাই হাভার্টজের গোলে ১-১ সমতায় ফিরে। হাভার্টজ তার বা পায়ের জোড়ালো শটে সাউথামটনের জাল খুজে পায়। আবার তার ঠিক ১০ মিনিট পর ৬৮’ মিনিটে বদলি নামা মার্টেনেলি ব্যবধান দ্বিগুণ করেন। এই দুটি এসিস্টই করেছেন বুকায়ো সাকা। তবে অবশেষে ম্যাচের ৮৮’ মিনিটে নিজেও গোল করে আর্সেনালকে জয় প্রায় নিশ্চিতই করে দেন। আর্সেনাল প্রথমে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় আদায় করে নেয়।

 

৭ ম্যাচ শেষে ৫ জয় ও ২ ড্র নিয়ে আর্সেনাল প্রিমিয়ার লিগ টেবিলের ৩য় অবস্থানে আছে। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। সবার উপরে অবস্থান করছে সালাহদের লিভারপুল।

, , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে