স্পেন বনাম ক্রোশিয়া: ইউরোতে জয় দিয়ে শুরু স্পেনের!
Ad Banner

স্পেন বনাম ক্রোশিয়া: ইউরোতে জয় দিয়ে শুরু স্পেনের!

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৩৬৩ বার এই মুহূর্তে
spain,Crotia,euro,euro cup,euro 2024
লামিন ইয়ামলের সাথে দানি কার্ভাহালের গোল উদযাপন | ছবি: গেটি ইমেজ
                       

ক্রোশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কার্ভাহাল-রদ্রিরা ইউরো মিশন শুরু করলো। এবারের ইউরোর সবচেয়ে কঠিন গ্রুপ এই গ্রুপ-বি। স্পেন সেখানে তাদের সমীকরণ সহজ করে নিল। প্রথমার্ধেই ধসিয়ে দিয়েছে ক্রোশিয়াকে স্পেন।

 

জার্মানির অলিম্পিয়াস্টিডন,বার্লিনে বাংলাদেশ সময়  রাত ১০ টায় মাঠে নামে ক্রোশিয়া ও স্পেন। ফিফা র‍্যাংকিংয়ে যাদের পার্থক্য মাত্র দুইয়ের। ভাবা হচ্ছিল জমপেশ লড়াই হবে। তবে স্পেন ক্রোশিয়াকে একপ্রকার পাত্তাই দিলোনা।

স্পেনের অধিনায়ক মোরাতা | ছবি: রয়টার্স

স্পেনের অধিনায়ক মোরাতা | ছবি: রয়টার্স


ম্যাচের বয়স যখন মাত্র ২৯’ মিনিট,তখন আতলেটিকো মাদ্রিদের ক্যাপ্টেন মোরাতার গোলে স্পেন ১-০ গোলের লিড পায়। মাঠের মধ্যভাগ দিয়ে দৌড়িয়ে মোরাতা বল খুঁজে পায় ফাবিয়ান রুইজের পাস থেকে। সেখানে বাঁপাশের দিক দিয়ে গোল আদায় করে নেয় মোরাতা।

 

তার ঠিক ৩ মিনিট পর ফের গোল উল্লাসে ফেটে পড়ে স্পেন দল। এবার সেই প্রথম গোলে এসিস্ট করা ফাবিয়ান রুইজ। এবার পেদ্রির করা এসিস্টে ডান পাশের নিচ দিয়ে গোল।

spain,Crotia,euro,euro cup,euro 2024

লামিন ইয়ামলের সাথে দানি কার্ভাহালের গোল উদযাপন | ছবি: গেটি ইমেজ


সংযুক্ত সময়ের ৪৫+২’ মিনিটে বা পায়ের কার্ল শটে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ দানিয়েল কার্ভাহালকে খুঁজে পায়। কার্ভাহাল ক্রোশিয়ান গোলকিপারকে কাটিয়ে হালকা খোচায় বল জালে জড়ায়।

simon,spain,uefa euro 2024

স্পেনর গোলরক্ষক সিমনের পেনাল্টি সেভ | ছবি: উয়েফা


প্রথমার্ধের পর আর কোনো দলই গোল করতে পারেনি। তবে ৮০’ মিনিটে ক্রোয়াশিয়ার কাছে সুযোগ আসে গোল করার। তবে সেখানে সেই সুযোগ মিস করে ক্রোশিয়া। ৮০’ মিনিটে ফাউলের শিকার হন ক্রোশিয়ার খেলোয়াড়।  পেনাল্টি পেয়েও মিস করে ক্রোশিয়া। স্পেনের গোলরক্ষক সিমন পেনাল্টি সেভ করে দেন। পুরো ম্যাচে এই স্প্যানিশ গোলরক্ষক ছিলেন অসাধারণ। ৫টি সেভসহ ছিল একটি পেনাল্টি সেভ। ম্যাচসেরাও হয়েছে এই গোলরক্ষক ক্রোশিয়া-স্পেন ম্যাচে।

»আরও পড়ুন: বার্সায় খেলেও,মেসি বিশ্বের সেরা ক্লাব বল্লেন রিয়াল মাদ্রিদকে

কেভিন ডি ব্রুইনে: সৌদি লিগে যাওয়ার পথ উন্মুক্ত!

জার্মানির হয়ে ১ মিনিটও খেলার সুযোগ পায়নি টার স্টেগেন

বল দখল(৫৩ ভাগ) কিংবা শট নেওয়ায়(সর্বোচ্চ ১৬টি) ক্রোশিয়ার দাপট থাকলেও,গোল জালে ঢুকাতে ব্যর্থ ক্রোশিয়া। সমান সমান ৫টি শট অন টার্গেটে রেখেও স্পেন ৩টি গোল করলেও,ক্রোশিয়া গোলের দেখাই পায়নি।

 

গ্রুপ অফ ডেথ থেকে কে হবে গ্রুপ সেরা,কে হবে রানার্সআপ,জানিয়ে দিন নিচে মন্তব্য করে। পোস্টটি ভাল লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ

, , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে