সৌম্য সরকারের ১৬৯ রানের অতি দানবীয় ইনিংসটাও ম্লান হয়ে গিয়েছে
Ad Banner

সৌম্য সরকারের ১৬৯ রানের অতি দানবীয় ইনিংসটাও ম্লান হয়ে গিয়েছে

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার এই মুহূর্তে
সৌম্য সরকার
সৌম্য সরকার একাই লড়েছেন। ১৫১ বল খেলে ১৬৯ রান করেন | ছবিঃ ফাইল
                       

সৌম্য সরকারের অতি দানবীয় ইনিংসও বাঁচাতে পারলো বাংলাদেশকে,ওডিআই সিরিজে সমতা আনতে। সৌম্য সরকার ১৫১ বলে ১৬৯ রানের চোখ জুড়ানো ইনিংস খেলেন।

সৌম্য সরকার

সৌম্য সরকার একাই লড়েছেন। ১৫১ বল খেলে ১৬৯ রান করেন | ছবিঃ ফাইল


স্বাগতিক নিউজিল্যান্ড টসে জিতে সফরকারী বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ১১ রানের মাথায় এনামুল হকের প্যাভিলিয়নে ফিরার মাধ্যমে, বাংলাদেশ প্রথম উইকেট হারায়। তিনি মাত্র ২ রান করেছিলেন। বাংলাদেশ ১ম পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছিল।

 

 তারপর একে একে আসা-যাওয়া চলছিল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৯ বলে ৬,লিটন দাস ১১ বলে ৬ এবং তাওহীদ রূদয় খানিকটা অভাগা হয়েই ১৬ বলে ১২ করে ফিরে যান। অভাগা বলার কারন,সৌম্য সরকারের স্ট্রেইট ড্রাইভ করা শর্টে, বোলারের হাতে লেগে স্টাম ভাঙ্গে। তাওহীদ রূদয় ও ছিলেন দাগের বাইরে,তাই আম্পায়ার আউট ঘোষণা দেয়।

 

তারপর মুশফিক রহিম ক্রিজে আসেন। তিনিও ব্যাক্তিগত ৪৫(৫৭) রান করে কাটা পরেন। পরে তানজিম সাকিব ও মেহেদী মিরাজ ২ অঙ্কের ডিজিট পার করলেও,তারপরে আর কেউ পারেনি। ২২ চার ও ২ ছক্কার আক্রমনাত্মক ইনিংস সৌম্য সরকার শেষ করেন শেষ পাওয়ার প্লেতে এসে। নিউজিল্যান্ডের বোলার উইলিয়াম ওরর্কে তিনি একাই নেন ৩ উইকেট,মাত্র ৪৭ রানের খরচায়। বাংলাদেশ খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। ১ বল হাতে রেখেই ২৯১ রানে গুটিয়ে যায়।

 

বাংলাদেশের ২৯২ রানের বাঁধা নিউজিল্যান্ডের ব্যাটাররা ২২ বল হাতে রেখেই পার করে ফেলে। সেখানে তারা ৭ উইকেটের বিশাল জয় ছিনিয়ে আনে। যেখানে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়েছিল। সেখানে নিউজিল্যান্ড তাদের প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬১ রান স্কোরবোর্ডে যোগ করে। দলের সেরা ইনিংস আসে হেনরি নিকলসের ব্যাট থেকে,তিনি ৯৯ বল খেলে ৯৫ রান করেন। বাংলাদেশের হয়ে বোলিং ইনিংসে হাসান মাহমুদ ৭ ওভার বল করে ৫৭ রান খরচায় ২ উইকেট নেন।

 

তিন ম্যাচ ওডিআই সিরিজের,১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে