
আসন্ন এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বকে সামনে রেখে ভারত ও স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টোডিয়ামে। কিন্তু এই ম্যাচের আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

বাংলাদেশ বনাম নেপাল । সংগৃহীত
মূলত ভারতবদ করতেই এই প্রীতি ম্যাচ রাখা হয়েছে। এশিয়ান কাপ বাছাইপর্বের নিয়ম অনুযায়ী প্রতিটি দলেরই হোম ও অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে একই প্রতিপক্ষের সাথে দু’বার মুখোমুখি হতে হবে।
বাংলাদেশ ইতিমধ্যে অ্যাওয়ে ম্যাচটি খেলে ফেলেছে গত মার্চের উইন্ডোতে। সেখানে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল শিলংয়ের ২২ হাজার আসন সংখ্যার জাওয়াহারলাল নেহরু স্টেডিয়ামে। সেদিন ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
তাই ফিরতি লেগে হোম ম্যাচে ভারতকে আতিথিয়তা দেবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ই নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৮টা নাগাদ ম্যাচ শুরু হবে।
আরও পড়ুনঃ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে কিউবা মিচেল
বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ সময়সূচি ও লাইভ দেখার উপায়:
আগামী ১৩ই নভেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ থেকে আপনি সরাসরি খেলাটি টিভিতে দেখতে পারবেন “টি স্পোর্টস” থেকে। তাছাড়া ইন্টারনেটেও ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে “ফ্যানকোড” এবং “টি স্পোর্টস” অনলাইন পোর্টালে।