
বিপিএল ২০২৬ ফ্র্যাঞ্চাইজি নাম অবশেষে ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অনেকদিন ধরেই সমর্থকদের মনে প্রশ্ন ছিল— আসন্ন বিপিএলে কোন দল কোন নামে খেলবে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

বিপিএল ট্রফি | ফাইল ছবি
নতুন নীতিমালা অনুযায়ী, ভবিষ্যতে কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হলেও তাদের নাম আর বদলানো যাবে না। এই নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে ঘোষিত পাঁচ দলের নাম হলো— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, এবং চিটাগং রয়েলস।
পুরনো পরিচয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে, নতুন নামে হাজির হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুনঃ বিপিএল ২০২৬: পাচঁ দল চূড়ান্ত, সময়সূচী ও দল
এর আগে গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সভায় দলগুলোর মালিকানা নির্ধারিত হয়। সেখানে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা, ট্রায়াঙ্গাল সার্ভিস পেয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। নাবিল গ্রুপ অধিকার পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের, ক্রিকেট উইথ সামি নিয়েছে সিলেট টাইটান্সের দায়িত্ব, আর ঢাকার মালিকানা আবারও ফিরেছে শাকিব খানের রিমার্ক-হারল্যান কনসোর্টিয়ামের কাছে।
সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হবে বিপিএল ২০২৬, যা জানুয়ারির মাঝামাঝি সময়ে পর্দা নামাবে। এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে, তাই প্রতিটি দলই নামছে নতুন পরিকল্পনায়।