মাহেদী হাসানের দুর্দান্ত বোলিং,বিদেশের মাটিতে লিটনের নেতৃত্বে ১ম টি-টোয়েন্টি সিরিজ জয়
Ad Banner

মাহেদী হাসানের দুর্দান্ত বোলিং,বিদেশের মাটিতে লিটনের নেতৃত্বে ১ম টি-টোয়েন্টি সিরিজ জয়

  • প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩১৪ বার এই মুহূর্তে
শেখ মাহেদি,মাহেদি,মাহেদী,মাহেদি হাসান,শেখ মাহেদি হাসান,শেখ মাহেদী হাসান,বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা,
মাহেদী হাসানের ক্যারিয়ার সেরা স্পেল | ছবি: সংগৃহীত
                       

মাহেদী হাসানের কামব্যাক ম্যাচে বাংলাদেশও কামব্যাক দিল। শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওডিআই সিরিজ হারের পর প্রথমবারের মতো ইতিহাস গড়ে টি-টোয়েন্টিতে সিরিজ হারাল শ্রীলঙ্কাকে। লিটনই প্রথম অধিনায়ক যে কিনা বিদেশের মাটিতে টি-টোয়েন্টিতে সিরিজ জিতল।

শেখ মাহেদি,মাহেদি,মাহেদী,মাহেদি হাসান,শেখ মাহেদি হাসান,শেখ মাহেদী হাসান,বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা,

মাহেদী হাসানের ক্যারিয়ার সেরা স্পেল | ছবি: সংগৃহীত


বুধবার, ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা যেখানে সংগ্রহ করে মাত্র ১৩২ রান, সেখানে টাইগাররা মাত্র ১৬.৩ ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে যায়।

 

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লিটন দাসের অধিনায়কত্বে এটি বাংলাদেশের প্রথম বিদেশের মাটিতে সিরিজ জয়। যদিও এর আগে, গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার নেতৃত্বেই বাংলাদেশ ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল অতিথিদের। তখন নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন লিটন।

আরও পড়ুন: ফিফার সেরা একাদশ ২০২৫: পালমার, বুনো, এনজো সহ বিশ্বসেরা ১১

তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় ছিল ভিন্নতর গুরুত্বপূর্ণ। কারণ এই জয় এসেছে বিদেশের কঠিন কন্ডিশনে, চাপের ম্যাচে। ম্যাচের শুরুতেই বাংলাদেশের জন্য আসে ধাক্কা — ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন পারভেজ হোসেন ইমন। তবে এরপর তানজিদ হাসান ও লিটন দাস মিলে হাল ধরেন। দলীয় স্কোর যখন ৭৪, তখন কামিন্দু মেন্ডিসের বলে লিটন ২৬ বলে ৩২ রান করে ফেরেন।

 

তবে লিটনের বিদায়ের পরও চাপে পড়েনি বাংলাদেশ। তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান এবং মাত্র ২৭ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ের সঙ্গে ৫৯ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই বাঁহাতি ওপেনার।

তানজিদ ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন, ইনিংসে ছিল ১টি চার ও ৬টি বিশাল ছক্কা। তাওহীদ হৃদয় ২৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে সঙ্গ দেন এক ছক্কা ও এক চারের মাধ্যমে।

 

এর আগে বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন শেখ মেহেদি হাসান। মাত্র ১১ রান দিয়ে ৪ ওভারেই তুলে নেন ৪টি মূল্যবান উইকেট। মুস্তাফিজুর রহমান দেন ১৭ রান ও নেন ১ উইকেট। শরিফুল ইসলাম ও শামীম হোসেন পান একটি করে উইকেট।

শ্রীলঙ্কার ব্যাটিং ছিল দিশেহারা। পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ৪৬ রান, দাসুন শানাকা ৩৫ আর কামিন্দু মেন্ডিস ২১ রান করেন।

, , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে