আবারও বেনফিকার সামনে রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগ প্লে–অফে মহারণ
Ad Banner

আবারও বেনফিকার সামনে রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগ প্লে–অফে মহারণ

  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার এই মুহূর্তে
রিয়াল মাদ্রিদ
                       

চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আটের স্বপ্ন ভেঙে দেওয়া সেই প্রতিপক্ষের মুখোমুখিই আবার পড়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার লড়াইয়ের প্লে–অফ পর্বে লিসবনের ক্লাব বেনফিকার বিপক্ষে খেলতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে আজ নির্ধারিত হয় শেষ ষোলোর প্লে–অফের ম্যাচআপ। রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল বেনফিকা অথবা নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। শেষ পর্যন্ত ভাগ্যের চাকা ঘুরে জোসে মরিনিওর দল বেনফিকাকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সান্তিয়াগো বার্নাবেউয়ের ক্লাবটি।

আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি প্লে–অফের প্রথম লেগে লিসবনের এস্তাদিও দা লুজে মাঠে নামবে রিয়াল। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৪ বা ২৫ ফেব্রুয়ারি, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে।

প্লে–অফে আরও কয়েকটি ম্যাচও দারুণ উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ফরাসি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পিএসজি ও মোনাকো। জুভেন্টাস খেলবে তুরস্কের গালাতাসারাইয়ের বিপক্ষে। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের প্রতিপক্ষ আজারবাইজানের কারাবাগ। এবারের টুর্নামেন্টের চমক নরওয়ের বোডো/গ্লিমট খেলবে ইন্টার মিলানের সঙ্গে। আতলেতিকো মাদ্রিদের সামনে বাধা বেলজিয়ান ক্লাব ব্রুজ, বরুশিয়া ডর্টমন্ডের প্রতিপক্ষ আতালান্তা। আর অলিম্পিয়াকোসের বিপক্ষে মাঠে নামবে বায়ার লেভারকুসেন।

Read More: রিয়ালের বেঞ্চবয় এন্দ্রিক লিঁওতে করলেন হ্যাটট্রিক

তবে সব ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রিয়াল মাদ্রিদ–বেনফিকা দ্বৈরথ। লিগ পর্বের শেষ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপের নেতৃত্বে রিয়াল ৪-২ গোলে হেরেছিল বেনফিকার কাছে। সেই ম্যাচের শেষ দিকে বেনফিকার গোলরক্ষকের অবিশ্বাস্য মুহূর্ত এখনও অনেক সমর্থকের স্মৃতিতে তাজা।

এই প্লে–অফের ফিরতি লেগ দিয়েই আবার সান্তিয়াগো বার্নাবেউতে ফিরবেন জোসে মরিনিও। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই পর্তুগিজ কোচ ক্লাবটির ইতিহাসে আবেগের নাম। তাই সাবেক ঘরের মাঠে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার সম্ভাবনাই বেশি।

পরিসংখ্যান আর নামের দিক থেকে রিয়াল মাদ্রিদই পরের রাউন্ডে যাওয়ার ফেভারিট। তবে সেই লক্ষ্য পূরণ করতে হলে আলভারো আলবেলোয়ার দলের পারফরম্যান্সে বড় ধরনের উন্নতি আনতেই হবে। ১৫বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা কি এবার হারের বদলা নিতে পারবে? নাকি আবারও সাবেক ক্লাবের স্বপ্ন ভাঙাবেন মরিনিও—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।


চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্লে–অফ ম্যাচসমূহ

  • বেনফিকা – রিয়াল মাদ্রিদ

  • মোনাকো – পিএসজি

  • কারাবাগ – নিউক্যাসল ইউনাইটেড

  • বোডো/গ্লিমট – ইন্টার মিলান

  • গালাতাসারাই – জুভেন্টাস

  • বরুশিয়া ডর্টমন্ড – আতালান্তা

  • ক্লাব ব্রুজ – আতলেতিকো মাদ্রিদ

  • অলিম্পিয়াকোস – বায়ার লেভারকুসেন

, , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে