বাংলাদেশ ফুটবলের নতুন ডিজিটাল যাত্রা: টিকটক বাফুফের অফিসিয়াল পার্টনার
Ad Banner

বাংলাদেশ ফুটবলের নতুন ডিজিটাল যাত্রা: টিকটক বাফুফের অফিসিয়াল পার্টনার

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার এই মুহূর্তে
টিকটক বাফুফে
                       

বাংলাদেশ ফুটবলের অনলাইন উপস্থিতিকে নতুন মাত্রায় নেওয়ার লক্ষ্যে জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে এক বছরের জন্য অংশীদারিত্বে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ প্রকাশিত এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে টিকটককে বাফুফের অফিশিয়াল ডিজিটাল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাফুফে জানিয়েছে, এই সমঝোতা তাদের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে সমর্থকদের সঙ্গে ফুটবলের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে এবং কনটেন্ট নির্মাতারাও জাতীয় ফুটবলের পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরেই ফুটবলকে ভিন্নধর্মী ও আধুনিক উপায়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বাফুফের—টিকটকের সঙ্গে এই চুক্তি সেই ভাবনারই বাস্তব রূপ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি আবেগের নাম। পুরুষ, নারী ও বয়সভিত্তিক ফুটবলে দর্শক-সমর্থকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম মূলত মোবাইলনির্ভর শর্ট-ভিডিও কনটেন্টের মাধ্যমে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকায়, এই অংশীদারিত্ব বাফুফেকে আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় দর্শকের কাছে পৌঁছাতে সহায়তা করবে।

READ MORE: মেসির মঞ্চে ভাঙচুর ভারতীয়দের,ছাড়লেন মাঠ!

এই চুক্তির আওতায় আগামী ১২ মাস টিকটক বাফুফের প্রধান ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ সময় ম্যাচের সংক্ষিপ্ত হাইলাইটস, খেলোয়াড়দের ব্যক্তিগত গল্প, অনুশীলনের আড়ালের দৃশ্য, সমর্থকদের প্রতিক্রিয়া এবং বাফুফের নানা কার্যক্রম নিয়ে বিশেষ কনটেন্ট প্রকাশ করা হবে। পাশাপাশি সারা বছরব্যাপী একটি ‘অলওয়েজ-অন’ কনটেন্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যেখানে কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ ও গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষে বিশেষ ডিজিটাল অ্যাক্টিভেশন থাকবে।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এই উদ্যোগকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, দেশের ফুটবল ও সমর্থকদের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করাই বাফুফের প্রধান লক্ষ্য। টিকটকের সঙ্গে এই অংশীদারিত্ব মাঠের ৯০ মিনিটের বাইরেও আবেগ, গল্প ও উত্তেজনা ভাগাভাগি করার নতুন সুযোগ সৃষ্টি করবে। তিনি মনে করেন, এটি বাংলাদেশের ফুটবল সংস্কৃতি ও সম্পৃক্ততা বাড়ানোর পথে একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে উঠবে।

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে