
পিএসএল সরে যাচ্ছে পাকিস্তান থেকে। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে ভারতীয় আইপিএল(ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সবার উপরে। তার পরের স্থানে রয়েছে পাকিস্তানের পিএসএল(পাকিস্তান সুপার লিগ)। টুর্নামেন্টটি শুরু হয়েছে বিপিএলের ও পরে। তবে বিদেশি খেলোয়াড়দের জমজমাটে এখন জনপ্রিয়তার তুঙ্গে।
পাকিস্তানে মূলত নিরাপত্তা জনিত শঙ্কা থাকে। তবে পাকিস্তানের নিরাপত্তা বাহীনিরা পিএসএল চলাকালীন নিরাপত্তা দিয়ে থাকেন। তবে এটা এবার সম্ভব হচ্ছেনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী পিএসএল যে এবার পাকিস্তানে হচ্ছে না,তিনিই সম্মতি জানাননি।
পিএসএল মূলত প্রতিবছর ফেব্রুয়ারীর ২০/২২ তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার এসময়ে পাকিস্তানে বসতে যাচ্ছে ইলেকশন। তাই নিরাপত্তা বাহিনী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে পারবেনা। তারা ইলেকশনে ব্যস্ত থাকবে। তাই এবার পিএসএল আয়োজিত হতে পারে আরব আমিরাতে।
পিএসএলের এই দোটানায় বিপিএল(বাংলাদেশ প্রিমিয়ার লিগ) কি ফায়দা লুটতে পারবে? আপনি কি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন।