সাকিবের পাশে মাশরাফি | বাংলাদেশ বাচিয়ে রাখলো চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্ন
Ad Banner

সাকিবের পাশে মাশরাফি | বাংলাদেশ বাচিয়ে রাখলো চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্ন

  • প্রকাশিত হয়েছে: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৯৮ বার এই মুহূর্তে
সাকিব আল হাসান
সাকিবের পাশে সাবেক অধিনায়ক মাশরাফি | ছবিঃ এক্স
                       

বিশ্বকাপে টানা ৬ হারের পর জয় পেয়েও আলোচিত ও সমালোচিত বাংলাদেশ। টেবিলের তলানিতে থেকে উপরে উঠার হাতছানি কিংবা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবার আশা টিকিয়ে রাখতে যখন বাংলাদেশ ব্যস্ত। তখন কি স্পোর্টসম্যানশীপ দেখানোর সময়?। এঞ্জেলো ম্যাথিউয়েসের সাথে যা হয়েছে,তা আইন অনুযায়ীই হয়েছে। তবে ক্রিকেট বোদ্ধারা মেতেছেন পক্ষপাতিত্ব নিয়ে।

সাকিব আল হাসান

সাকিবের পাশে সাবেক অধিনায়ক মাশরাফি | ছবিঃ এক্স

১৪৬ বছরের ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো ব্যাটার ‘টাইমড আউট’ এর শিকার হয়েছেন। এই ধারা বহু আগেই তৈরি করা হয়েছিল। তবে কোনদিন হয়নি। সেটাই হয়ে গেল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে।

 

সাকিব আল হাসানের বলে সাদিরা আউট হবার পর ক্রিজে আসেন এঞ্জেলো ম্যাথিউস। তবে তিনি ব্যাট করবার আগেই দেখা যায়,তার হেলমেটের ফিতা ছিঁড়ে গিয়েছে। তাই তিনি নতুন একটি হেলমেট নিয়ে আসতে ইঙ্গিত দেন ডাগআউটের দিকে। তবে তিনি এই কার্যকলাপ করতে বেশ খানিকটা সময় ব্যয় করে। ঐপাশ থেকে সাকিব আম্পায়ারের কাছে আবেদন জানায় আউটের। পরবর্তীতে আম্পায়ার সাকিবকে জিজ্ঞেস করে,তুমি কি সিরিয়াস?সাকিব সম্মতি জানায়। যার ফলে এঞ্জেলো ম্যাথুইসকে আউট ঘোষণা করা হয়।

এঞ্জেলো ম্যাথুইস

ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম ‘টাইমড আউট’ এ আউট হওয়া খেলোয়াড় এঞ্জেলো ম্যাথিউস | ছবিঃ এক্স

এমসিসির ৪০.১.১ ধারা অনুযায়ী কোন ব্যাটার যদি (ওডিআই ও টেস্টে) ৩ মিনিটে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত না হয়,তবে তাকে ‘টাইমড আউট’ এর নিয়মে আউট ঘোষণা করা হবে। যদি কিনা বিপক্ষ দল আবেদন করে।

 

আইসিসির প্লে-মেকিং সিস্টেম অনুযায়ী একই বিষয়ে ২ মিনিটের কথা উল্লেখ করে। ২ ও ৩ মিনিট নিয়ে বিভ্রান্তি থাকলেও,ম্যাথুইস সবই অতিক্রম করেছে।

 

সাকিবকে যেহেতু ক্রিকেটের স্প্রিট নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তবে,একই ঘটনা যখন শ্রীলঙ্কান অধিনায়ক এঞ্জেলো ম্যাথুইস ঘটিয়েছিল। তখন তার স্পোর্টসম্যানশীপ কোথায় ছিল?। ২০১৪ সালের ৩ জুন, ইংল্যান্ডের বার্মিংহামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে ‘ক্রিকেট চেতনা’ ভুলে ইংলিশ ব্যাটার জশ বাটলারকে ফিরিয়েছিল শ্রীলঙ্কা । ইনিংসের ৪৪তম ওভারে বাটলারকে ‘মানকাডিং’ আউট করেছিলেন শ্রীলঙ্কান স্পিনার সচিত্রা সেনানায়েকে। সে ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছিল শ্রীলঙ্কা দল। সেদিন ‘ক্রিকেট চেতনা’ ধারণ করে আবেদন প্রত্যাখান করেননি তখনকার লঙ্কান অধিনায়ক এঞ্জেলো ম্যাথিউস। বরং ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ম্যাথুজ জানিয়েছিলেন, ক্রিকেটের নিয়ম মেনেই মানকাডিং করা হয়েছে।

বহু যায়গায় বাংলাদেশ সমালোচিত হলেও,সাবেক বাংলাদেশ সফল ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান বাংলাদেশের প্রতি সমর্থন। ফেসবুক পোস্টে ম্যাশ লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসের উনিশ হাজার ছয়শ সাতান্ন তম ম্যাচে এসে প্রথম টাইম আউট। যারা এতো বছর আগে আইনটা করেছিল তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতো। ’

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে