বার্সে‌লোনা-রিয়াল মাদ্রিদ: ভবিষ্যদ্বাণী,প্রিভিউ ও লাইনআপ
Ad Banner

বার্সে‌লোনা-রিয়াল মাদ্রিদ: ভবিষ্যদ্বাণী,প্রিভিউ ও লাইনআপ

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫ বার এই মুহূর্তে
বার্সেলোনা,রিয়াল মাদ্রিদ,এল ক্লাসিকো,লা লিগা,বার্সে‌লোনা-রিয়াল মাদ্রিদ
বার্সে‌লোনা-রিয়াল মাদ্রিদ
                       

রাতে বার্সে‌লোনা-রিয়াল মাদ্রিদ আরো একটি এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচ জিতলেই বার্সে‌লোনা তিন ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা নিশ্চিত করবে। আর অপরদিকে রিয়াল মাদ্রিদ আরও একটি ট্রফিশূন্য মৌসুম কাটাতে যাচ্ছে। সেই সাথে এই মহারণের আগেই ছিটকে গেছে রিয়ালের ৮ তারকা খেলোয়াড়, বারসেলোনারও থাকছেনা লামিন ইয়ামাল।

এল ক্লাসিকো আজ (রোববার, ১০ মে) বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ বনাম বার্সে‌লোনা এটি শুধু কোনো প্রতিযোগিতা নয়,এটি মর্যাদা আর আভিজাত্যের লড়াই। তাই দুই দলের লড়াই এল ক্লাসিকো নামে পরিচিত। লা লিগার মঞ্চে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে আজ ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মাদ্রিদ ভবিষ্যদ্বাণীঃ

বার্সেলোনার জন্য এল ক্লাসিকোতে আলাদা করে অনুপ্রেরণার দরকার হয় না। তবে নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা উদযাপন শুরু করার সুযোগটা খুবই বিরল—আর এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫ ম্যাচে মাত্র একবার হেরেছে কাতালানরা, সেটাও Atlético Madrid-এর বিপক্ষে ১০ জন নিয়ে খেলতে গিয়ে। এমনকি লামিন ইয়ামাল না থাকলেও ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় তাদের দলে আছে। তাই ম্যাচটা কঠিন হলেও শেষ পর্যন্ত বার্সেলোনাকেই এগিয়ে রাখা হচ্ছে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ লড়াই ছাড়া হার মানবে না। কিন্তু বর্তমান অস্থির পরিস্থিতিতে গিয়ে আল্ভেরো আলবেলার দল যে এই মৌসুমে বার্সেলোনাকে ঘরের মাঠে হারানো প্রথম লা লিগা দল হবে, সেটা কল্পনা করাই কঠিন।

আরো পড়ুনঃ আলফনসো ডেভিসকে বিক্রি করে দিবে বায়ার্ন‌

সাম্প্রতিক এল ক্লাসিকোগুলোতেও এগিয়ে বার্সেলোনা। শেষ ছয় দেখায় পাঁচবার জিতেছে তারা, আর কোনো ম্যাচই ড্র হয়নি।

রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় দুর্বলতা এখন তাদের রক্ষণভাগ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচে মাত্র একবার ক্লিন শিট রাখতে পেরেছে লস ব্লাঙ্কোসরা। আর ২০২৬ শুরুর পর লা লিগায় ক্লিন শিট এসেছে মাত্র চারটি।

ইতিহাস গড়ার দিকেও নজর বার্সেলোনার। রবিবার হার এড়াতে পারলে, ঘরের মাঠে নিখুঁত লা লিগা মৌসুম গড়ার পথে তারা থাকবে আর মাত্র এক ম্যাচ দূরে—যা গত ৪০ বছরে কেউ করতে পারেনি। পাশাপাশি ১০০ পয়েন্টের ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার সম্ভাবনাও জিইয়ে থাকবে।

ভবিষ্যদ্বাণী: বার্সেলোনা ৩-২ রিয়াল মাদ্রিদ।

বার্সে‌লোনার লাইনআপ রিয়াল মাদ্রিদের বিপক্ষেঃ

বার্সেলোনা,রিয়াল মাদ্রিদ,এল ক্লাসিকো,লা লিগা,

বারসেলোনার লাইনআপ । ফট্মব

রবিবারের এল ক্লাসিকোতে FC Barcelona তিনজন খেলোয়াড়কে পাচ্ছে না—লামিন ইয়ামাল, ক্রিস্টেসেন এবং মার্ক‌ বার্না‌ল। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা ইয়ামালের অনুপস্থিতি। সেল্টা ভিগোর বিপক্ষে হ্যামস্ট্রিং চোটে পড়ে তার মৌসুমই শেষ হয়ে গেছে। ফলে তার জায়গায় আবারও শুরু থেকে দেখা যেতে পারে রুনি বার্দ‌গি।

আক্রমণভাগে এখন এগিয়ে আছে লেভানডোভস্কি। শেষ দুই ম্যাচে একটি গোল ও একটি গোলে সহায়তা করে নিজের জায়গা আরও শক্ত করেছেন তিনি। তাই সম্ভবত ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকোতে শুরুর একাদশেই থাকবেন এই পোলিশ তারকা। ফলে বেঞ্চে বসে শুরু করতে হতে পারে টরেস্কে।

অন্যদিকে ডি ইয়ং কেও বদলি হিসেবেই দেখা যেতে পারে। হ্যামস্ট্রিং চোট থেকে ফেরার পর এখনো শুরুর একাদশে জায়গা পাননি তিনি। মাঝমাঠেন পেড্রির পাশে নিজের অবস্থান শক্ত করেছেন গাভি।

সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):
হুয়ান গার্সিয়া; কুন্দে, কুবার্সি, মার্টিন, ক্যানসেলো; গাভি, পেদ্রি; বার্ডঘজি, ওলমো, লোপেজ; লেভানডোভস্কি।

রিয়াল মাদ্রিদের লাইনআপ বার্সেলোনার বিপক্ষেঃ

Real Madrid-এর চোটের তালিকা আরও দীর্ঘ হয়েছে মাঝ সপ্তাহে। ভাল্ভার্দে‌ ও শুয়ামিনি মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার সময় মাথায় আঘাত পান ভালভার্দে। ফলে এল ক্লাসিকোতে খেলতে পারছেন না এই উরুগুইয়ান মিডফিল্ডার। তবে শাস্তিমূলক তদন্ত শেষে দুজনই শুধু জরিমানা পেয়েছেন, তাই তুচোয়ামেনিকে শুরু থেকেই দেখা যেতে পারে।

চোটের কারণে আগেই দলের বাইরে ছিলেন মেন্ডি, রদ্রিগো, মিলিতাও, দানি কার্ভা‌হাল এবং আর্দা‌ গুলার। এছাড়া কোচ আল্ভারো আল্বেলা সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ড্যানি সেবালোসও কাতালোনিয়ায় সফরে যাচ্ছেন না বলেই ধারণা করা হচ্ছে।

যদিও কিলিয়ান এমবাপে রবিবারের ম্যাচের আগে অনুশীলনে ফিরেছিলেন এবং হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ওঠার ইঙ্গিতও মিলেছিল, তবুও তাকে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। ফলে আক্রমণভাগে শুরু করার দৌড়ে এগিয়ে আছেন গঞ্জালো গার্সি‌য়া।

সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):
কোর্তোয়া; আলেক্সান্ডার-আর্নল্ড, রুডিগার, হাউসেন, ফ্রান গার্সিয়া; পিতার্চ, তুচোয়ামেনি; দিয়াজ, বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র; গনসালো।

রিয়াল মাদ্রিদ-বার্সে‌লোনা খেলা সময় ও টিভিতে যেভাবে দেখবেনঃ

স্থান: বার্সেলোনা, স্পেন
স্টেডিয়াম: ক্যাম্প ন্যু
তারিখ: রবিবার, ১১ই মে
খেলা শুরুর সময়: রাত ১টা (বাংলাদেশ সময়)

বাংলাদেশি কোন চ্যানেল এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবেনা। তাই অনলাইনে সার্চ‌ করুন- real madrid vs barcelona,el clasico match live,barcelona vs real madrid live। অথবা বিভিন্ন অনলাইন অ্যাপ দিয়েও ম্যাচটি উপভোগ করতে পারবেন।

, , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে