
পিএসজি বনাম বায়ার্ন আজকের খেলা’ই সম্ভবত অঘোষিত ফাইনাল। পিএসজির খেলা’র ধরনে উচ্চমাত্রার তীব্রতা এবং প্রথম লেগ শেষে পিসজি ৫-৪ গোলে এগিয়ে থাকলেও ২য় ও শেষ লেগে বায়ার্নের ডেরা এলিয়াঞ্জ আরেনায় খেলতে হবে। তাই কাজটা অতোটাও সহজ নয়। আবার গত লেগে বায়ার্ন বস ভিনসেণ্ট কোম্পানিও শুরু থেকে ডাগআউটে থাকার সুযোগ পায়নি। তাই সব কিছু মিলিয়ে বায়ার্ন কিছুটা স্বস্তিতে রয়েছে।
ভিনসেন্ট কম্পানি জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় লেগেও আগের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলবে বায়ার্ন মিউনিখ। নিজেদের স্বাভাবিক স্টাইল থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের।অন্যদিকে লিডে থাকলেও পিএসজিও রক্ষণাত্মক হয়ে বসে থাকার দল নয়। লুইস এনরিকে’র দল কাউন্টার অ্যাটাক ও গতির ওপর ভর করে মিউনিখেও আক্রমণাত্মক পরিকল্পনাই রাখতে পারে।
অ্যালিয়াঞ্জ অ্যারেনার সমর্থন বায়ার্নের বড় শক্তি। নিজেদের মাঠে এই মৌসুমে খুব কমই হেরেছে তারা, আর চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে তাদের রেকর্ডও দারুণ। প্রথম লেগে হারলেও পরিসংখ্যানে এগিয়ে ছিল বায়ার্ন—এক্সপেক্টেড গোল, বল দখল এবং বক্সে আক্রমণ সব দিকেই ছিল তাদের আধিপত্য।
হ্যারি কেইনের দুর্দান্ত ফর্মও জার্মান জায়ান্টদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ৫৪ গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার।
আরও পড়ুনঃ প্লে-অফ শেষে চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল,দেখে নিন ১২ গ্রুপ
সম্ভাব্য ফল: বায়ার্ন মিউনিখ ৪-২ পিএসজি

ফট্মব
বুন্দেসলিগা শিরোপা আগেই নিশ্চিত হওয়ায় সপ্তাহান্তের ম্যাচে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সুযোগ পেয়েছিল বায়ার্ন মিউনিখ। পিএসজির বিপক্ষে ম্যাচের আগে নতুন কোনো চোটের দুশ্চিন্তাও নেই তাদের দলে।
তবে এখনও বাইরে আছেন রাফায়েল গেরেইরো ও সার্জ গনাব্রি। মৌসুমের বাকি অংশে আর মাঠে নামবেন না গনাব্রি। তরুণ প্রতিভা লেনার্ট কার্লের খেলাও অনিশ্চিত।
প্রথম লেগে যে দলটি খেলেছিল, সেই একাদশেই নামার সম্ভাবনা বেশি বায়ার্নের। বিশেষ করে তাদের ভয়ংকর আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।
বায়ার্ন মিউনিখের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):
নয়্যার; স্তানিসিচ, উপামেকানো, তাহ, ডেভিস; কিমিখ, পাভলোভিচ; অলিসে, মুসিয়ালা, দিয়াজ; কেইন

পিএসজির সম্ভাব্য একাদশ । ফট্মব