
টেস্ট ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়টা হয়েছিল বেশ নাটকীয় ভাবেই। ২০২১ সালের স্মৃতি এবার আর না ফিরেয়ে এনে,আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটাই তথ্য মিলছে বিভিন্ন সূত্র থেকে। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটা খেলেছে বাংলাদেশ। দুটি রয়েছে বাকি। দিল্লিতে আগামীকাল বুধবার দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। এর আগে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ রিয়াদ আজই কি নিবেন অবসর? | ছবি: সংগৃহীত
আজ (মঙ্গলবার) যদি সংবাদ সম্মেলনে রিয়াদ অবসরের ঘোষণা দেন, তাহলে তার শেষ টি-টোয়েন্টি হবে আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে। সূত্র বলছে, ভারত সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদউল্লাহর আরও আগেই নেওয়া। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে। বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

২০২৪ বিশ্বকাপেও তিনি খেলেছেন | ছবি: ক্রিকইনফো
২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে ২০২১ সালের আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে। অধিনায়ক মাহমুদউল্লাহর জয় সংখ্যা সাকিবের সমান হলেও সাকিব ১৬টি জয় পেয়েছেন তাঁর চেয়ে কম (৩৯টি) ম্যাচে নেতৃত্ব দিয়ে।

মাহমুদউল্লাহ নিজেকে বারবার প্রমাণ করেছে – দলকে তুলে এনেছেন খাদের কিনারা থেকে | ছবি: ক্রিকইনফো
যদি এমন ঘটনা হয়েই যায়,তাহলে বলতেই হবে যে,বাংলাদেশের ক্রিকেটাররা তাদের ক্রিকেটীয় ক্যারিয়ারের ইতিটা সম্মানের সাথে নিতে পারেনি। এর আগে সাকিব,মুশফিক,তামিম ও মাশরাফিরা কেউই পাননি যোগ্য সম্মানটুকু। ধন্যবাদ রিয়াদ।